Kangana Ranaut: সাংবাদিকের সঙ্গে পায়ের ওপর পা তুলে ঝামেলা কঙ্গনা রানওয়াতের (দেখুন ভিডিও)

'জাজমেন্টাল হ্যায় কেয়া' সিনেমার প্রচারে গিয়ে রাজকুমার রাওয়ের পাশে বসে সাংবাদিকের সঙ্গে কার্যত পায়ের ওপর পা তুলে বিবাদে জড়ালেন কঙ্গনা। হৃতিক রোশনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা, সতীর্থ অভিনেতা-অভিনেত্রীদের মাঝেমাঝেই অকারণে আক্রমণ করা কঙ্গনা এবার ঝগড় করলেন সাংবাদিকের সঙ্গে।

সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন কঙ্গনা। (Photo Credits: Instagram)

মুম্বই, ৮ জুলাই: কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) -এর বিতর্কে জড়ানোর ঘটনার অব্যাহত। 'জাজমেন্টাল হ্যায় কেয়া' সিনেমার প্রচারে গিয়ে রাজকুমার রাওয়ের পাশে বসে সাংবাদিকের সঙ্গে কার্যত পায়ের ওপর পা তুলে বিবাদে জড়ালেন কঙ্গনা। হৃতিক রোশনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা, সতীর্থ অভিনেতা-অভিনেত্রীদের মাঝেমাঝেই অকারণে আক্রমণ করা কঙ্গনা এবার ঝগড় করলেন সাংবাদিকের সঙ্গে। তাও আবার তেমন কোনও কারণ ছাড়াই।

গতকাল মুম্বইয়ে কঙ্গনা ছবির প্রযোজক একতা কাপুর ও অভিনেতা রাজকুমার রাও-কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন 'জাজমেন্টাল হ্যায় কেয়া' সিনেমার গানের প্রচারে। এমন ধরনের সাংবাদিক সম্মেলনে সাধারণ ভাল ভালই কথা বলে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু সেই অনুষ্ঠানে এক সাংবাদিককে দেখে মেজাজ হারান কঙ্গনা। আরও পড়ুন-মুম্বইয়ের বৃষ্টিতে একা একাই রাস্তায় সানি লিওন, দেখুন মেঘলা দিনে সানি-র রোদ ওঠা হাসি (ছবিতে)

যে সাংবাদিককে দেখে মেজাজ হারিয়েছিলেন কঙ্গনা তিনি তাঁর আগে সিনেমা মনিকর্নিকা: ক্যুইন অফ ঝাঁসি-সিনেমার সমালোচনা করে টুইটারে পোস্ট করেছিলেন। সেই বিষয়টিকে তুলে এনে সাংবাদিককে উদ্দেশ্য করে সরাসরি তির্যক মন্তব্য শুরু করেন বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী। সাংবাদিককে উদ্দেশ্য করে বারবার তিনি বলতে থাকেন, ''তুমি তো চাও না আমি সিনেমা করি।''দেখুন সেই ভিডিও--

সেই সাংবাদিকও ছেড়ে কথা বলেননি। নায়িকা-সাংবাদিকের বিবাদে গানের প্রচার অনুষ্ঠান কার্যত কথার মল্লযুদ্ধে পরিণত হয়। কঙ্গনার আচরণে সবচেয়ে বেশি বিব্রত হতে দেখা যায় একতা কাপুর ও রাজকুমনার রাও। কঙ্গনাকে ঠান্ডা করতে মুখ খুলতে হয় একতা কাপুরকে।

একতা কাপুর প্রযোজিত 'জাজমেন্টাল হ্যায় কেয়া' নামের সিনেমাটি রিলিজ করবে ২৬ জুলাই। সিনেমাটির আগে নাম রাখা হয়েছিল 'মেন্টাল হ্যায় কেয়া'। কিন্তু বিতর্কের পর মেন্টালের জায়গায় জাজমেন্টাল রাখা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement