Is Sobhita Dhulipala Pregnant? বিয়ের ৫ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা? ওয়েভস 2025-এর মঞ্চে নাগা-পত্নী শাড়িতে ঢেকে রাখলেন পেট
সামিটে শোভিতাকে শাড়ি পরে দেখা গিয়েছে। জমকালো কাজ করা শাড়ি দিয়ে নিজের পেট সর্বক্ষণ অনুষ্ঠানে ঢেকে রেখেছিলেন নাগা-পত্নী। তা দেখেই নেটবাসী অনুমান করেন মা হতে চলেছেন শোভিতা।
Is Sobhita Dhulipala Pregnant? বিয়ের পাঁচ মাসের মধ্যেই মা হতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)? নাগা চৈতন্য এবং শোভিতা কোলে আসছে চলেছে তাঁদের প্রথম সন্তান? মুম্বইয়ে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট'-এ (WAVES 2025) অভিনেত্রীর উপস্থিতি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। সামিটে শোভিতাকে শাড়ি পরে দেখা গিয়েছে। জমকালো কাজ করা শাড়ি দিয়ে নিজের পেট সর্বক্ষণ অনুষ্ঠানে ঢেকে রেখেছিলেন নাগা-পত্নী। তা দেখেই নেটবাসী অনুমান করেন মা হতে চলেছেন শোভিতা।
২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতি মেনে চারহাত এক হয় নাগা এবং শোভিতার। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট থেকে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়াতেই দম্পতির এক সূত্র জানায়, এই খবর ভুয়ো।
যে পোশাক ঘিরে শোভিতার মা হওয়ার গুঞ্জনের সূত্রপাতঃ
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস 2025)। বলি তারকাদের মেলা বসেছে সেখানে। শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল থেকে শুরু করে সারা আলি খান, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, শহীদ কাপুর, মীরা রাজপুত, ববি দেওল সহ বি-টাউনের ভুরু ভুরি তারকাদের এই সামিটে দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগাস্টার চিরঞ্জীবী, সুপারস্টার রজনীকান্ত, এসএস রাজামৌলি, মোহনলাল, নাগা চৈতন্য, শোভিতা-সহ অন্যান্য তারকারও শীর্ষ সম্মেলনের উপস্থিত হয়েছেন।