Hina Khan: হিনাকে ছাড়েননি এক মুহূর্তের জন্য, প্রেমিক রকির সঙ্গে ভালবাসার মুহূর্ত ভাগ করে নিলেন ক্যানসার আক্রান্ত নায়িকা

স্তন ক্যানসারে আক্রান্ত হিনার পাশে বিশেষ বন্ধু রকি রয়েছেন কি না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। নায়িকার জীবনের কঠিন সময়ে তিনি রকিকে পাশে পেয়েছেন কি না, সে বিষয়ে জানতে চান অনেকে।

Hina Khan With Rocky Jaiswal..jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জুলাই: প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে ছবি শেয়ার করলেন হিনা খান (Hina Khan)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে রকির (Rocky Jaiswal) সঙ্গে ছবি দিতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রীকে। যেখানে হাসি মুখে রকির সঙ্গে পোজ দেন হিনা। যে ছবি প্রকাশ্যে আসতেই আবেগপ্লুত হয়ে পড়েন অভিনেত্রীর অনুরাগীরা।

স্তন ক্যানসারে আক্রান্ত হিনার পাশে বিশেষ বন্ধু রকি রয়েছেন কি না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। নায়িকার জীবনের কঠিন সময়ে তিনি রকিকে পাশে পেয়েছেন কি না, সে বিষয়ে জানতে চান অনেকে। ফলে হাসপাতালে বসে হিনা যখন চিকিৎসার মাঝে স্টেটাস শেয়ার করেন, সেখান রকি জয়সওয়ালকে ট্যাগ করেন।

তবে এবার বিশেষ মানুষের সঙ্গে ছবি পোস্ট করে হিনা বুঝিয়ে দিলেন, কর্কট রোগ তাঁর কাছ থেকে রকিকে সরাতে পারেনি। রকি সব সময় হিনার পাশেই রয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement