Dadasaheb Phalke International Film Festival Award 2024: সেরা অভিনেতার পুরস্কার শাহরুখের ঝুলিতে, নেগেটিভ চরিত্রের সেরা অভিনেতা ববি দেওল- দেখুন দাদা সাহেব ফালকে পুরস্কারের সম্পূর্ণ তালিকা

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪ এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, করিনা কাপুর, বিক্রান্ত ম্যাসি, নয়নথারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সহ অনেক সেলিব্রিটিরা

Animal, Jawan (Photo Credits: X)

গতকাল (২০ ফেব্রুয়ারি) ২০২৪ সালের দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল মুম্বইতে। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪ এর  গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, করিনা কাপুর, বিক্রান্ত ম্যাসি, নয়নথারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সহ অনেক সেলিব্রিটি ।

এক ঝলকে দেখে নেব বিজয়ীদের সম্পূর্ণ তালিকাঃ-

সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)

শ্রেষ্ঠ অভিনেত্রী: নয়নতারা (জওয়ান)

সেরা অভিনেত্রী: রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে)

সেরা পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমাল)

সেরা অভিনেতা (সমালোচক)- ভিকি কৌশল (স্যাম বাহাদুর)

সেরা সঙ্গীত পরিচালক: অনিরুদ্ধ রবিচন্দর (জওয়ান)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): বরুণ জৈন, (জারা হাটকে জারা বাচকে থেকে তেরে ভাস্তে গানের জন্য)

নেগেটিভ চরিত্রে সেরা অভিনেতা: ববি দেওল (অ্যানিমাল)

টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: রূপালী গাঙ্গুলী (অনুপমা)

টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: নীল ভাট (ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেইন)

বছরের সেরা টেলিভিশন সিরিজ: ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেইন

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: কারিশমা তান্না (স্কুপ)

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: মৌসুমী চ্যাটার্জি

সঙ্গীত শিল্পে অসামান্য অবদান: কে জে যেশুদাস।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement