Anant-Radhika's Wedding: অনন্ত-রাধিকার শুভ আশির্বাদ অনুষ্ঠানে হাজির বলিপাড়া, বাদ গেলেন না অন্ধ্রের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

বিয়ে মিটে গিয়েছে গত শুক্রবার। শনিবার বিকেল থেকে জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শুভ আশির্বাদ দিবস।

বিয়ে মিটে গিয়েছে গত শুক্রবার। শনিবার বিকেল থেকে জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchent) শুভ আশির্বাদ দিবস। আর তাতেও কমতি নেই জাকজমকের। দেখে একবারের জন্যও মনে হবে না এটা নিছকই একটি আশির্বাদ অনুষ্ঠান। বরং মনে হবে, আজ মনে হয় বিয়ের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে। যাইহোক, আজকের অনুষ্ঠানেও দেখা গেল একঝাঁক তারকাদের।

অভিনেতা শাহরুখ খান, সলমন খান, গৌরি খান,সস্ত্রীক রজনীকান্ত, রামচরণ, রণবীর কাপুর, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও তাঁর পরিবার, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, রশ্মিকা মন্দনা, সুহানা খান সকলেই অন্য লুকে এদিন দেখা গেল।

এছাড়াও এদিনে অনুষ্ঠানে দেখা গেল ক্রিকেটার সচিন তেন্ডুলকার, ঋষভ পন্থ, কে এল রাহুল, প্রাক্তন টেনিস তারকা, সানিয়া মির্জা।

উপস্থিত ছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি, মানুষি চিল্লর, অনন্যা পাণ্ডে. চাঙ্কি পাণ্ডে, সানায়া কাপুর, বিদ্যা বালান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা, দিশা পাটনি, ঐশ্বর্য রাই বচ্চন।

বিনোদন দুনিয়ার একছাঁক তারকারা ছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্ধ্রপ্রদেশের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, উপ মুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যান, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের বিধায়ক কমল নাথ।

এছাড়া দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল, অভিনেতা ভেঙ্কটেশ ডাগ্গুবতি, প্রযোজক করণ জোহার, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর পরিবার, অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার উপস্থিত ছিলেন।

একঝাঁক অতিথিদের মাঝে এদিন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে আশির্বাদ করতে এসেছিলেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোতির্মথ স্বামী অভিমুক্তেশ্বরানন্দের শঙ্করাচার্যের গুরুরাও। পাশাপাশি উপস্থিত ছিলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং প্রাক্তন ব্রিটেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement