Shah Rukh Khan: 'হিরো ছেড়ে বাবার চরিত্র কবে করবেন?', ভক্তের প্রশ্নের মোক্ষম জবাব দিলেন শাহরুখ খান 

Shah Rukh Khan (Photo Credits:Fcebook)

মুম্বই, ৪ ফেব্রুয়ারিঃ ‘আর কতদিন হিরো হবেন, এবার তো নায়ক নায়িকাদের বাবার চরিত্রে পাট করুণ’। সদ্য এক ভক্তের কাছ থেকে এমনই মন্তব্য শুনতে হল শাহরুখ খানকে (Shah Rukh Khan)। টুইটাতে #AskSRK প্রশ্ন উত্তর সেশন চলাকালীন এক ভক্ত কিং খানকে উদ্দেশ করে জিজ্ঞাসা করেন, ‘শুধুই কি হিরোর পাট করবেন নাকি কখনও নায়ক নায়িকাদের বাবার চরিত্রে পাট করার পরিকল্পনা রয়েছে?’।

আরও পড়ুনঃ নয়নতারাকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খান, যা যা বললেন

ভক্তের প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। এই প্রশ্ন উত্তর সেশনে ভক্তরা তাঁদের নানা প্রশ্ন টুইটারের মাধ্যমে করে থাকেন অভিনেতাকে। ভক্তদের সেই সকল প্রশ্নের উত্তর দেন শাহরুখ নিজে। তেমনই এই ভক্তের প্রশ্ন নজর এড়িয়ে গেল না কিং খানের। বাবার চরিত্রে কেন পাট করছেন না শাহরুখ ভক্তের সেই প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতা লেখেন, ‘আপনি বরং বাবা হন। আমি হিরোই ঠিক আছি’।

ভক্তের টুইটের পাল্টা টুইট শাহরুখ খানেরঃ 

 

কাজের প্রসঙ্গে, বিশ্বজুড়ে পাঠান  (Pathaan)এর দুর্দান্ত সাফল্য উপভোগ করার পর শাহরুখ ফিরেছেন তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে। অ্যাটলির (Atlee) আসন্ন ছবি জাওয়ান (Jawan)এ অভিনয় করছেন কিং খান। জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার (Nayanthara) সঙ্গে। শাহরুখের হাত ধরেই হিন্দি চলচ্চিত্রে পা বাড়াচ্ছেন নয়নতারা (Shah Rukh Khan and Nayanthara)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement