Javed Khan Amrohi Died: ভালোবাসার দিনে বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত লগান-সহ একাধিক সিনেমার অভিনেতা জাভেদ খান আমরোহী
মঙ্গলবার সারা বিশ্ব যখন ভালোবাসার দিন পালনে ব্যস্ত তখন আত্মীয়-পরিজন ও অনুরাগীদের চোখের জল ফেলিয়ে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জাভেদ খান আমরোহী।
মুম্বই: মঙ্গলবার সারা বিশ্ব যখন ভালোবাসার দিন পালনে ব্যস্ত তখন আত্মীয়-পরিজন ও অনুরাগীদের চোখের জল ফেলিয়ে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা (Veteran Bollywood Actor) জাভেদ খান আমরোহী (Javed Khan Amrohi)। তাঁর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছে বলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা (Bollywood actors mourn)। এই দুঃসময়ে প্রয়াত অভিনেতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
কোনওদিন সিনেমার প্রধান চরিত্র বা নায়কের ভূমিকা অভিনয় না করলেও তাঁকে পছন্দ করতেন অনেক মানুষ। আর তাই তো বলিউ়ডের ১৫০ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে অনেকগুলি বিখ্যাত সিনেমাতেই জাভেদ খান আমরোহীর অভিনয় মনে দাগ কেটে গেছে মানুষের। তার স্বীকৃতি হিসেবে যেন বিশ্বখ্যাত সিনেমা লগান-এ অসমান্য অভিনয়ের জোর ২০০১ সালে সেরা অভিনেতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান।
একাধিক সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিভিতে প্রচুর সিরিয়াল ও শোতে অংশ নিয়ে আপামর দর্শকদের আনন্দ দিয়েছেন জাভেদ খান। কয়েক বছর ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি সান্তাক্রুজের সূর্য নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন শরীর খুব খারাপ হওয়ায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় অসামান্য এই অভিনেতার মৃতদেহকে সমস্ত রীতিনীতি মেনে ওশিয়ারা মুসলিম কবরস্থান কবরস্থ করা হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)