Sunny Deol's Juhu Bungalow Row: সানি ভিলা নিলামের নোটিশ প্রত্যাহার, মুখ খুললেন 'গদর' অভিনেতা

সানি দেওল বলেন, 'এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। তাই এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। যা যা-ই বলি না কেন, মানুষ তার উলটো মানে বের করবে।'

Sunny Deol (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ অগাস্ট: সানি দেওলের (Sunny Deol)  জুহুর বাংলো নিলামে তোলা হচ্ছে বলে ব্যাঙ্ক অফ বরোদা যে নোটশ দেয়, তা এবার প্রত্যাহার করা হয়েছে। সানি ভিলার নিলাম নোটিশ ব্যাঙ্কের প্রত্যাহারের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র-পুত্র। সানি দেওল বলেন, 'এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। তাই এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। যা যা-ই বলি না কেন, মানুষ তার উলটো মানে বের করবে।' ফলে জুহুর বাংলো নিলামের নোটিশ এবং পরে তা ব্যাঙ্ক অফ বরোদার প্রত্যাহারের বিষয়ে 'গদর' অভিনেতা মুখে কুলুপ আঁটেন।

প্রসঙ্গত আগামী ২৫ অগাস্ট সানি দেওলের জুহুর বাংলো নিলামে তোলা হবে বলে নোটিশ জারি করে ব্যাঙ্ক অফ বরোদা। সানি দেওল সংশ্লিষ্ট ব্যাঙ্কের ৫৫.৯৯ কোটি ফেরৎ দেননি। এমনই দাবিতে অভিনেতার জুহুর বাংলো নিলামের নোটিশ ব্যাঙ্ক অফ বরোদা জারি করে বলে জানা যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement