Sunny Deol: 'রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে ঘৃণার সম্পর্ক', সানি দেওলের মন্তব্যে বিতর্কের ঝড়

ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সানি দেওলকে নিয়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেটিজেনরা। গুরুদাসপুর থেকে নির্বাচিত সাংসদ সানি দেওল। বিজেপি নেতা তথা অভিনেতার ওই মন্তব্যের পর গুরুদাসপুরের মানুষের একাংশ ক্ষোভ উগরে দেন।

Sunny Deol (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ জুলাই: কার্গিল বিজয় দিবসে মুক্তি পেয়েছে গদর টু-এর ট্রেলার। গদর টু-এর ট্রেলার মুক্তির দিন বিতর্কিত মন্তব্য করে আলোচনার শীর্ষে উঠে আসেন সানি দেওল। সানি বলেন, ভারত-পাকিস্তান, দুই দেশের বাসিন্দাদের মধ্যে ভালবাসা রয়েছে। রাজনৈতিক কারণেদুই দেশের মধ্যে ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছে। সানি দেওলের ওই মন্তব্যের পর থেকে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি সাংসদ সানি দেওলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সানি দেওলকে নিয়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেটিজেনরা। গুরুদাসপুর থেকে নির্বাচিত সাংসদ সানি দেওল। বিজেপি নেতা তথা অভিনেতার ওই মন্তব্যের পর গুরুদাসপুরের মানুষের একাংশ ক্ষোভ উগরে দেন। তাঁরা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলছেন সানি দেওল অথচ তিনি গুরুদাসপুরের মানুষের কথা ভাবেন না। গুরুদাসপুরের মানুষের কত ধরনের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়, সানি তা জানেন না বলে অভিযোগ করেন অনেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement