Shatrughan Sinha: হাসপাতালে বসে খেলা দেখছেন শত্রুঘ্ন সিনহা, অস্ত্রোপচারের খবর ওড়ালেন আসানসোলের সাংসদ

কোনরকম অস্ত্রোপচার নয় বরং রুটিন চেক-আপের জন্যেই হাসপাতাল ভর্তি করা হয়েছিল তাঁর বাবাকে, জানিয়েছেন ছেলে লাভ সিনহা।

Shatrughan Sinha (Photo Credits: X)

অস্ত্রোপচারের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। দিন কয়েক ধরেই সংবাদমাধ্যমে ছড়িয়েছে সেই খবর। মেয়ে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) বিয়ে মিটতেই হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচারও হয় বলে জানা যায়। তবে সেই খবরে যে সত্যতা নেই তা সোমবারই স্পষ্ট করেছিলেন শত্রুঘ্ন পুত্র লাভ (Luv Sinha)। কোনরকম অস্ত্রোপচার নয় বরং রুটিন চেক-আপের জন্যেই হাসপাতাল ভর্তি করা হয়েছিল তাঁর বাবাকে। পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে হাসপাতালেই টিভির সামনে বসে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের সাক্ষী থেকেছেন প্রবীণ অভিনেতা।

মঙ্গলবার সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে নিজের অস্ত্রোপচারের খবর উড়িয়ে দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ (Shatrughan Sinha)। সঙ্গে লিখলেন, 'মিডিয়ার এবং ইউটিউবের কিছু বন্ধুদের দ্বারা ছড়ানো বিতর্ক এবং বিভ্রান্তি থেকে দূরে পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করছি'।

শত্রুঘ্নর পোস্ট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement