Shah Rukh Khan: আরিয়ান কাণ্ডের পর প্রথম প্রকাশ্যে শাহরুখ খান, ভাইরাল ছবি

যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠান-এ স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান। এই ছবি শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন । তবে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়ানোর পর শাহরুখ পাঠানের শ্যুটিং বন্ধ করে দেন।

Shah Rukh Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ ডিসেম্বর: আরিয়ান (Aryan Khan) কাণ্ডের পর এবার প্রথম সশরীরে প্রকাশ্যে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অভিনেতা দিগন্ত হাজারিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে সবার সামনে আসেন কিং খান। দিগন্ত হাজারিকার সঙ্গে শাহরুখ খানকে দেখে তাঁর অসংখ্য অনুরাগী আপ্লুত হয়ে ওঠেন। প্রসঙ্গত মহেঞ্জোদাড়োতে দেখা যায় অভিনেতা দিগন্ত হাজারিকাকে। ১৯৬২ : দ্য ওয়ার ইন দ্য হিলস-এও দেখা মেলে দিগন্তর (Diganta Hazarika)। এবার বলিউডের সেই অভিনেতার সঙ্গে দেখা গেল বাদশা খানকে। দেখুন...

 

 

View this post on Instagram

 

যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠান-এ (Pathan) স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান। এই ছবি শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়ানোর পর শাহরুখ পাঠানের শ্যুটিং বন্ধ করে দেন। বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরতে শুরু করেছেন কিং খান।

আরও পড়ুন: Bachpan Ka Pyaar Boy Sahdev Dirdo: 'বচপন কা প্যার' খ্যাত সহদেব ডিরডো হাসপাতালে, প্রার্থনা করুন, ট্যুইটে আবেদন বাদশার

পাঠানের শ্যুটিং শুরু করতেই এবার শাহরুখের দেখা পেলেন তাঁর ভক্তরা। সৌজন্যে অবশ্যই দিগন্ত হাজারিকা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement