Shah Rukh Khan Birthday: মিডিয়ার আড়ালে শাহরুখ খানের জন্মদিন উদযাপন, রইল বলিউড অতিথিদের ঝলক
কিং খানের জন্মদিন স্বাভাবিক ভাবেই সেই বিশাল পার্টিতে বলিউডের তাবড় তারকারা ছিলেন অতিথি তালিকায়। কিন্তু সেই জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে একেবারে মিডিয়ায় আড়ালে। শাহরুখ খানের জন্মদিন অনুষ্ঠানের কোন ছবি ভিডিয়ো ধরা পরেনি পাপারাৎজির ক্যামেরায়।
মুম্বই, ৩ নভেম্বরঃ গতকাল ২ নভেম্বর ছিল বলিউড বাদশার জন্মদিন। এদিন ৫৮ বছরের পা দিয়েছেন কিং খান। তাঁর জন্মদিন অনুরাগীদের কাছে যে কোন উৎসবের চেয়ে কম কিছু নয়। বুধবার রাত থেকেই লক্ষ লক্ষ ভক্তকুল এসে ভিড় করেছিল তাঁর বাসভবন 'মন্নত'এর (Mannat) বাইরে। অপেক্ষা কখন ব্যালকনিতে এসে দাঁড়াবেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়বেন, ছুঁড়ে দেবেন চুম্বন। নিজের সিগনেচার পোজে দুহাত মেলে দাঁড়াবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ১২টা, মন্নতের ব্যালকনিতে ভগবানের দর্শন। লক্ষ লক্ষ অপেক্ষারত অনুরাগীর মুখে হাসি ফুটিয়ে দেখা দিলেন কিং খান। যতই হোক জন্মদিন বলে কথা (Shah Rukh Khan Birthday)।
বলিউড বাদশার জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে আয়োজিত হয়েছিল বার্থ ডে পার্টির (Shah Rukh Khan's Birthday Party)। কিং খানের জন্মদিন স্বাভাবিক ভাবেই সেই বিশাল পার্টিতে বলিউডের তাবড় তারকারা ছিলেন অতিথি তালিকায়। কিন্তু সেই জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে একেবারে মিডিয়ায় আড়ালে। শাহরুখ খানের জন্মদিন অনুষ্ঠানের কোন ছবি ভিডিয়ো ধরা পরেনি পাপারাৎজির ক্যামেরায়। তবে বার্থ ডে পার্টি উপলক্ষ্যে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), করিশমা কাপুর (Karisma Kapoor), অর্জুন কাপুর (Arjun Kapoor), অমৃতা আরোরা প্রমুখ তারকারা পার্টির জন্যে নিজেদের আউটফিটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দেখুন...