Shah Rukh Khan Met Gala Debut: মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটবেন 'কিং খান, বেঙ্গল টাইগার', শাহরুখের পোশাক নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট সব্যসাচীর

প্রথমবারের মত মেট গালায় যোগ দিতে চলেছেন শাহরুখ খান। গালায় কিং খান পরবেন খ্যাতনামা পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক। গালার আগেই বাদশাহর লুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন শিল্পী সব্যসাচী।

Sabyasachi Mukherjee Hints Fans about SRK Met gala Look (Photo Credits: Instagram)

চলতি বছরের মেট গালায় ডেবিউ হতে চলেছে বলিউডের কিং খানের (Shah Rukh Khan)। শনিবার রাতেই নিউ ইয়র্ক পাড়ি দিয়েছেন অভিনেতা। সোমবার, ৫ মে নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে মেট গালার জমকালো অনুষ্ঠান। সারা বিশ্বের তারকাদের পাশাপাশি বলিউড তারকাদের নজরকাড়া উপস্থিতিও দেখা যাবে। এই বছর মেট গালার বিশেষ আকর্ষণ শাহরুখ খান। সোমবার সন্ধ্যায় ফ্যাশন গালায় বলিউড সুপারস্টার শাহরুখের আত্মপ্রকাশের জন্য প্রহর গুনছেন ভক্তরা। সাড়া বিশ্বের তাবড় তারকারা নামীদামী ডিজাইনারদের নকশা করা পোশাক পরে হেঁটে যান মেট গালার লাল গালিচায়।

প্রথমবারের মত মেট গালায় যোগ দিতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan ta Met Gala 2025)। গালায় কিং খান পরবেন খ্যাতনামা পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) নকশা করা পোশাক। গালার আগেই বাদশাহর লুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন শিল্পী সব্যসাচী।

'কিং খান, বেঙ্গল টাইগার'

সোমবার সাত সকালে পোশাকশিল্পী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুটি স্টোরি শেয়ার করেছেন। একটিতে লেখা, 'কিং খান'। অপরটিতে লেখা, 'কিং খান বেঙ্গল টাইগার'। স্টোরি দুটির নীচেই তাঁর সংস্থার লোগো। মেট গালায় কিং খান যে তাঁর নকশা করা পোশাকে সজ্জিত হয়ে হাঁটতে চলেছেন সেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন সব্যসাচী।

 

কানাঘুষো খবর, গালার শাহরুখ খানের লুক সব্যসাচীর ২৫'তম বার্ষিকী জুয়েলারি কালেকশন থেকে নেওয়া হবে। যা একাধারে হতে চলেছে রাজকীয় এবং সংস্থার সবচেয়ে সেরা। প্রতি বছরই মেট গালার একটি নির্দিষ্ট থিম থাকে। এই বছর মেট গালার থিম হল 'সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল'। অর্থাৎ চলতি বছরে কালো রঙের পোশাকের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষভাবে। শাহরুখ ছাড়াও এই বছর মেট গালায় কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং দিলজিৎ দোসাঞ্জেরও (Diljit Dosanjh) অভিষেক হতে চলেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement