Suhana Khan - Agastya Nanda Are Dating? : শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে ডেট করছেন অমিতাভের নাতি অগ্যস্ত নন্দা? জোর গুঞ্জন

সম্প্রতি কাপুর পরিবারের তরফে খ্রিস্টমাসে লাঞ্চের আয়োজন করা হয়। কাপুর পরিবারের ওই লাঞ্চের সময় সেখানে অগ্যস্ত নন্দার সঙ্গে দেখা যায় সুহানা খানকে। শুধু তাই নয়, সুহানা খানকে পরিবারের সদস্য বলেও কাপুর পরিবারের ওই ছবিতে উল্লেখ করেন শ্বেতা বচ্চন নন্দার পুত্র।

Suhana Khan, Agastya Nanda (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ জানুয়ারি: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগ্যস্ত নন্দার সঙ্গে ডেট করছেন সুহানা খান (Suhana Khan)? বছরের শুরুতে এমনই একটি নয়া খবরের জেরে গুঞ্জন ছড়ায়। যদিও সুহানা খান কিংবা অগ্যস্ত নন্দার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে শাহরুখ কন্যা সুহানা খান এবং অগস্যস্ত নন্দার ডেটিংয়ের খবরে শিলমোহর দেওয়া হয়েছে।

সম্প্রতি কাপুর পরিবারের তরফে খ্রিস্টমাসে লাঞ্চের আয়োজন করা হয়। কাপুর পরিবারের ওই লাঞ্চের সময় সেখানে অগ্যস্ত নন্দার (Agastya Nanda) সঙ্গে দেখা যায় সুহানা খানকে। শুধু তাই নয়, সুহানা খানকে পরিবারের সদস্য বলেও কাপুর পরিবারের ওই ছবিতে উল্লেখ করেন শ্বেতা বচ্চন নন্দার পুত্র। তবে অগ্যস্ত নন্দা এবং সুহানা খান প্রায়শই নিজেদের মধ্যে অনেক সময় কাটাচ্ছেন বলে খবর।

আরও পড়ুন:  Aryan Khan, Nysa Devgan Party Together: আরিয়ান, নাইসাদের পার্টি দুবাইতে, ভাইরাল ছবি

সম্প্রতি আরিয়ান খান এবং নোরা ফতেহির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।  দুবাইতে গিয়ে আরিয়ান এবং নোরা একসঙ্গে সময় কাটাচ্ছেন বলে অনেকে মন্তব্য করেন।  যদিও আরিয়ান, নোরার সম্পর্ক নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement