Rakhi Sawant Wedding On Adil Khan: সলমনের জন্যই তিনি আদিলের সংসার করতে পারছেন, বললেন আপ্লুত রাখি

গত ৭ মাস ধরে আদিলের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন বলে জানান রাখি সাওয়ান্ত। যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়ে যায়। আদিলের স্ত্রী বলে রাখি নিজেকে পরিচয় দিলেও, দুরানি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Salman Khan, Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ জানুয়ারি: আদিল খান দুরানিকে (Adil Khan Durrani)  ফোন করেছেন সলমন খান (Salman Khan)। আদিল খান দুরানির সঙ্গে সলমনের কথার পরই তিনি স্ত্রীর অধিকার পেয়েছেন দুবাইবাসী ব্যবসায়ীর কাছে। সলমন তাঁর ঘর বসিয়ে দিয়েছেন। সলমন তাঁকে বোনের মত ভালবাসেন। তাই বোনের ঘর বসিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। প্রসঙ্গত গত ৭ মাস ধরে আদিলের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন বলে জানান রাখি সাওয়ান্ত। যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়ে যায়। আদিলের স্ত্রী বলে রাখি নিজেকে পরিচয় দিলেও, দুরানি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এরপরই সংবাদমাধ্যমের সামনে কান্নাকাটি শুরু করেন রাখি সাওয়ান্ত। রাখি, আদিলের বিয়ে নিয়ে বি টাউনে তোলপাড় শুরু হলে, শেষে এ বিষয়ে নিজের বিবৃতি প্রকাশ করেন আদিল খান দুরানি। তাঁর সঙ্গে রাখি সাওয়ান্তের বিয়ে হয়েছে বলে জানান আদিল।

আরও পড়ুন: Rakhi Sawant, Adil Khan Video: প্রকাশ্যে রাখি সাওয়ান্তের কাছে ক্ষমা চাইলেন আদিল খান, দেখুন

পাশাপাশি তিনি আরও জানান, সলমন খানের সঙ্গে তাঁর কথা হয়েছে। সলমন অত্যন্ত ভাল মানুষ। রাখির (Rakhi Sawant) সঙ্গে বিয়ে নিয়ে কিছু বিষয় আলোচনাসাপেক্ষ ছিল। সলমনের সঙ্গে কথা বলে সব সমস্যার সমাধান হয়েছে বলেও জানান আদিল খান দুরানি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement