Sajid Khan: 'গোপনাঙ্গের' দিকে তাকিয়ে, 'স্তনে ম্য়াসাজের' কথা বলেন সাজিদ খান, বিস্ফোরণ অভিনেত্রীর

শিলা প্রিয়া শেঠকে ১৪ বছর আগে সাজিদ খান কুৎসিত ইঙ্গত এবং কথা বললেও, তিনি তখনই কেন সরব হলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, তামিল, কন্নড়, মালায়লম-সহ একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেন শিলা।

Sajid Khan, Sheela Priya Seth (Photo Credit: File Photo)

মুম্বই, ১৪ নভেম্বর: ফের মি টু-র অভিযোগে বিদ্ধ সাজিদ খান (Sajid Khan)। এবার দক্ষিণী অভিনেত্রী শিলা প্রিয়া শেঠ (Sheela Priya Seth ) ফের সরব হলেন সাজিদ খানের বিরুদ্ধে। দক্ষিণী অভিনেত্রী শিলা প্রিয়া শেঠ বলেন, তিনি বলিউডের এই জনপ্রিয় পরিচালকের সঙ্গে ২০০৮ সালে কথা বলেন। ওই সময় সাজিদ যাতে তাঁকে সিনেমায় সুযোগ করে দেন, এমন আবেদন করেন শিলা। দক্ষিণী অভিনেত্রীকে সামনে পেয়ে, তাঁর গোপনাঙ্গের দিকে সাজিদ একভাবে ৫ মিনিট ধরে তাকিয়ে ছিলেন। এমনকী, শিলা যাতে স্তনে অস্ত্রোপচার করান, তেমন কথা বলেন সাজিদ। পাশাপাশি শিলা স্তনে ম্যাসাজ করা, তা স্ফীত করার জন্য। তেমন কথাও পরিচালককে বলতে শোনেন বলে দাবি করেন দক্ষিণী অভিনেত্রী। পাশাপাশি  শিলা যদি স্তনে অস্ত্রোপচার করিয়ে স্ফীত না করান, তাহলে তিনি বলিউডে সুযোগ পাবেন না বলেও মন্তব্য করেন সাজিদ খান।

শিলা প্রিয়া শেঠকে ১৪ বছর আগে সাজিদ খান কুৎসিত ইঙ্গিত এবং কথা বললেও, তিনি তখনই কেন সরব হলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, তামিল, কন্নড়, মালায়লম-সহ একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেন শিলা।

বিগ বসে অংশ নেওয়ার পর সাজিদ খানের বিরুদ্ধে মি টু-এর অভিযোগ উঠতে শুরু করে। রানি চট্টোপাধ্যায়, শার্লিন চোপড়া, কনিষ্ক সোনি-সহ একাধিক অভিনেত্রী সাজিদ খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হন। এমনকী, সাজিদ বিগ বসে প্রবেশ করলে, তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশেরও দ্বারস্থ হন শার্লিন চোপড়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement