Saif Ali Khan Health Update: সফল অস্ত্রোপচার, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ আলি খান, কোথায় চলল ছুরিকাঁচি?

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্নতা প্রকাশ করেন সইফ অনুরাগীরা। হাসপাতালে ভর্তি হাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি তাঁর অস্ত্রোপচার হয়েছে।

Sail Ali Khan, Kareena Kapoor Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৩ জানুয়ারিঃ সোমবার ২২ জানুয়ারি গোটা দেশ যখন অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir) রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার উদযাপন নিয়ে ব্যস্ত সেই সময়ে আচমকা জানা যায় বলি অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্নতা প্রকাশ করেন সইফ অনুরাগীরা। হাসপাতালে ভর্তি হাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি তাঁর অস্ত্রোপচার হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সইফের হাসপাতাল যাত্রা শুরুতে সকলের কাছেই তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে কিছু সময়ে বাদে জানা যায়, শুটিং চলাকালীন হাতে এবং হাঁটুতে ভীষণ চোট পেয়েছিলেন অভিনেতা। আর সেই কারণেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচারের পর আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সইফকে (Saif Ali Khan Health Update)।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা! আর সেই কারণেই কি রাম মন্দির উদ্বোধন এড়িয়ে গেল ‘বিরুষ্কা’, নেটমহলে জল্পনা

অভিনেতার বাড়ির সামনে এদিন ভিড় জমিয়েছিল পাপারাৎজি। হাতে ক্রেপ্ট নিয়ে গাড়ি থেকে নামতেই জ্বলে উঠতে শুরু করে অজস্র ফ্ল্যাশ। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা (Kareena Kapoor Khan)। কেমন আছেন জিজ্ঞাসা করতেই, সইফ বললেন 'ঠিক আছি, সব ঠিক আছে'। অস্ত্রোপচার করা হাত নিয়ে পাপারাৎজিদের জন্যে দাঁড়িয়ে পোজও দিলেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এই মুহুর্তে দক্ষিণী ছবি 'দেভারাঃ পার্ট ওয়ান' (Devara: Part 1)-এর শুটিং করছেন সইফ আলি খান (Saif Ali Khan)। ছবিতে আরও রয়েছেন জুনিয়র এনটিআর (Jr NTR), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। জানা যাচ্ছে, ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবি 'দেভারা'র শুটিং করতে গিয়েই নাকি চোট পেয়েছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement