Ranveer Singh: এক নাগাড়ে চুম্বন, রণবীরের বিরুদ্ধে 'যৌন হেনস্থার' অভিযোগ করতে পারেন বিয়ার গ্রিলস? কড়া সমালোচনা

রণবীর সিং এবং বিয়ার গ্রিলসের ভিডিয়ো দেখে নেটিজেনরা কার্যত অবাক হয়ে যান। বিয়ার গ্রিলসের সঙ্গে রণবীর সিং এ হেন আচরণ করছেন কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

Ranveer Singh, Bear Grylls (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ জুলাই: বিয়ার গ্রিলসের সঙ্গে শো করতে গিয়ে আচমকা কী করলেন রণবীর সিং! গ্রিলসের সঙ্গে শ্যুট করতে গিয়ে আনন্দের চোটে তাঁকে এক নাগাড়ে চুম্বন শুরু করেন রণবীর। হেলিকপ্টারের মধ্যে বিয়ার গ্রিলসকে জাপটে ধরে চুম্বন শুরু করেন রণবীর। 'ম্যান ভার্সেস ওয়াইল্ডের' সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

রণবীর সিং এবং বিয়ার গ্রিলসের ভিডিয়ো দেখে নেটিজেনরা কার্যত অবাক হয়ে যান। বিয়ার গ্রিলসের সঙ্গে রণবীর সিং এ হেন আচরণ করছেন কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, রণবীর সিং যেভাবে বিয়ার গ্রিলসকে ধরে চুম্বন করছেন, তা এই শোয়ের সবচেয়ে ভয়ঙ্কর কীর্তি।

 

কেউ আবার বলেন, রণবীর সিংয়ের এই আচরণের পর বিয়ার গ্রিলসে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করতে পারেন এবং মোটা টাকা ক্ষতিপূরণ পেতে পারেন তাতে।

আরও পড়ুন: Sri Lanka: প্রেসিডেন্টের ভাইও শ্রীলঙ্কা ছাড়তে পারলেন না, বিমানের মধ্যেই আটকে পড়লেন

রণবীর সিং একজন খুব খারাপ অভিনেতা। তাই ওঁকে রিহ্যাবে পাঠানো হোক বলেও অনেকে মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে বিয়ার গ্রিলসকে রণবীর সিংয়ের চুম্বন দেখে অনেকেই যে তাঁর কড়া সমালোচনা করেন, তা কার্যত স্পষ্ট।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement