Parineeti Chopra - Raghav Chadha's Wedding: বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন ভিভিআইপিরা, প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড
১৭ সেপ্টেম্বর থেকে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান শুরু হবে বলে খবর। রাঘব, পরিণীতির বিয়ের সব অনুষ্ঠান সম্পূর্ণ হতে সময় লাগবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পাঞ্জাবি মতেই বিয়ে সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা।
মুম্বই, ৭ সেপ্টেম্বর: প্রকাশ্যে এল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের কার্ড। পরিণীতি চোপড়া এবং রাঘব চোপড়া নিজেদের বিয়ের কার্ড প্রকাশ্যে না আনলেও, তা ফাঁস হয়ে যায়। পরিণীতি, রাঘবের বিয়ের কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
View this post on Instagram
১৭ সেপ্টেম্বর থেকে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান শুরু হবে বলে খবর। রাঘব, পরিণীতির বিয়ের সব অনুষ্ঠান সম্পূর্ণ হতে সময় লাগবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পাঞ্জাবি মতেই বিয়ে সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি হাজির হবেন বলে খবর। যাঁদের মধ্যে ৫০ জন ভিভিআইপি বলে জানা যাচ্ছে। রাজস্থানের বিয়ের পর হরিয়ানার গুরুগ্রামে বসবে রাঘব এবং পরিণীতির রিসেপশন। যা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে।
প্রসঙ্গত রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বরাও হাজির হবেন। আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আর কে কে সেখানে হাজির হন, সেদিকে রয়েছে প্রত্যেকের নজর।