Dhanteras 2024: ধনতেরাসে সোনা-রুপো নয়, কোন বড় সম্পদের কথা জানালেন অক্ষয় কুমার?

ধনতেরাস উপলক্ষ্যে বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর অনুরাগীদের জন্যে বিশেষ বার্তা দিলেন। বললেন, স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই তাই স্বাস্থ্যকেই জীবনের সম্পদ মনে করে চলতে হবে।

Akshay Kumar (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবরঃ ধনতেরাস (Dhanteras 2024) মানেই সোনা-রুপোর মত মূল্যবান ধাতু কেনার দিন। ধনতেরাসের দিন স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী, ধন কুবের এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। ধনলক্ষ্মীর কৃপা পেতে, সম্পত্তি বৃদ্ধি করতে এদিন সোনা, রুপো, বাসন, ঝাঁটা অনেকেই অনেক কিছু কিনে থাকেন। ধনতেরাস উপলক্ষ্যে বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর অনুরাগীদের জন্যে বিশেষ বার্তা দিলেন। বললেন, স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাই স্বাস্থ্যকেই জীবনের সম্পদ মনে করে চলতে হবে।

শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই আক্ষিকে স্বাস্থ্যের যত্ন নিতে দেখা যায়। বলিউডের অন্যতম 'ফিটনেস ফ্রিক' অভিনেতা তিনি। নিজের শরীরচর্চার সঙ্গে কোনরকম আপোস করেন না। এই প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কোথাও উল্লেখ করেন তিনি। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 'আমাদের দেশের ক্যাপ্টেন (প্রধানমন্ত্রী) ফিটনেসকেই জীবনের মন্ত্র হিসাবে বাছার জন্যে অনুরোধ করেছেন'।

ধনতেরাসে অক্ষয় কুমারের বড় সম্পদ স্বাস্থ্য... 

তবে ধনতেরাস (Dhanteras 2024) উপলক্ষ্যে সোনা কিংবা অন্যান্য ধাতু কেনার জন্য একটি শুভ সময় হয়। সেই সময়ের মধ্যে তা কিনলে মা লক্ষ্মী সদয় হন। মঙ্গলবার সকাল ১০টা ৩১ মিনিট থেকে ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। যা থাকবে বুধবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করা অত্যন্ত শুভ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement