স্ত্রীর ২৮-তম জন্মদিনে তাঁকে চুমু খেতে মাউন্ট কিলিমাঞ্জরোর চূড়ায় উঠলেন মিলিন্দ সোমন, ভাবা যায়!

দেশ শুদ্ধ তরুণীর মাথা ঘুরিয়ে চিরকুমার থেকেছেন দীর্ঘ সময়। শেষে জীবনের পড়ন্ত বেলায় এসে অসমিয়া তরুণী অঙ্কিতা কোনওয়ারকে বিয়ে করলেন মিলিন্দ সোমন। শুধু বিয়ে বলছেন কী, বলুন চুটিয়ে সংসার করা। সেজন্যই মিলিন্দ ও অঙ্কিতাকে নিয়ে দেশবাসীর কৌতূহলের সীমা নেই। এবার এই দম্পতি কিনা মাউন্ট কিলিমাঞ্জারোয় চড়ে একে অপরকে চুমু খেলেন।

মিলিন্দ সোমন ও অঙ্কিতা (Photo Credit: Instagram)

দক্ষিণ আফ্রিকা, ২ সেপ্টেম্বর: মিলিন্দ সোমন, এই নামের সঙ্গেই যেন মিশে আছে হাজারো আবেদন। ভারতীয় তরুণীদের মন কেড়ে নেওয়া নাম। এদেশের মডেলিংয়ে প্রাণের জোয়ার এনেছিলেন তিনি। সেই মিলিন্দ সোমন, যাঁর নাম শুনলে এখনও অনুরাগিনীরা স্বপ্ন দেখতে শুরু করেন। সেই তিনিই কিনা লাখো তরুণীকে কাঁদিয়ে শেষে ২৬ বছরের ছোট একটি মেয়েকে জীবন সঙ্গিনী করলেন। দেশ শুদ্ধ তরুণীর মাথা ঘুরিয়ে চিরকুমার থেকেছেন দীর্ঘ সময়। শেষে জীবনের পড়ন্ত বেলায় এসে অসমিয়া তরুণী অঙ্কিতা কোনওয়ারকে বিয়ে করলেন মিলিন্দ সোমন। শুধু বিয়ে বলছেন কী, বলুন চুটিয়ে সংসার করা। সেজন্যই মিলিন্দ ও অঙ্কিতাকে নিয়ে দেশবাসীর কৌতূহলের সীমা নেই। এবার এই দম্পতি কিনা মাউন্ট কিলিমাঞ্জারোয় চড়ে একে অপরকে চুমু খেলেন।

হ্যাঁ ঠিকই শুনেছেন। গভীর চুম্বনে আবদ্ধ এই দম্পতি। একেবারে দক্ষিণ আফ্রিকার উচ্চতম শৃঙ্গের চূড়ায় বসে স্ত্রীকে চুম্বন ভাবা যায়। তায় আবার ‘বৃদ্ধস্য তরুণী ভার্যা’ বলে কথা, চর্চা তো হবেই। অঙ্কিতার ২৮তম জন্মদিন পালন করার জন্য দু’জনে মিলে দক্ষিণ আফ্রিকা গেছিলেন। সেখানেই ওই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, ৫৮৯৫ মিটার উঁচু কিলিমাঞ্জারো আরোহণ করেন তাঁরা একেবারে হাই প্রোফাইল ট্রেকিংয়ের অভিজ্ঞতা যাকে বলে আর কি। সেই পথেই পরস্পরকে চুমু খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রী অঙ্কিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিলিন্দ। লিখেছেন অঙ্কিতাই প্রথম অসমিয়া মহিলা যিনি এই মাউন্ট কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুজনেই। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। একের পর এক শুভেচ্ছা বার্তায় ভেসে যান অঙ্কিতা। আরও পড়ুন-Saaho Movie LEAKED Online: 'সাহু' ছবি আজ মুক্তি পেয়েই পাইরেসি তামিলরকার্সের, অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে পুরো ছবি

কোনও দম্পতি যদি একসঙ্গে পাহাড় আরোহণ করেন, তা হলে নাকি বাকি জীবনেও একসঙ্গে থাকেন তাঁরা। এমন প্রবাদ কথিত থাকলেও, সত্যতা কতটা তা কেউ জানেন না। কিন্তু মিলিন্দ-অঙ্কিতাকে দেখলে মনে হয়, এমনটাই সত্যি। এর আগেও বহু জায়গায় বেড়াতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা। কিন্তু এই বারেরটা যেন সে সব ছাপিয়ে গেছে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement