Kareena Kapoor Khan Video: 'জাতীয় সঙ্গীতের সময় সঠিকভাবে দাঁড়াননি', ফের সমালোচনার মুখে করিনা

এর আগে বহুবার একাধিক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কখনও সন্তানের নাম নিয়ে আবার কখনও তাঁর ওজন বাড়ছে বলে ট্রোলের মুখে পড়েন।

Kareena Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ সেপ্টেম্বর: ফের ট্রোলের মুখে করিনা কাপুর খান। এবার এবার জাতীয় সঙ্গীতের সময় করিনা কাপুর খান সঠিকভাবে দাঁড়াননি বলে জোরদার সমালোচনা করা হয় অভিনত্রীর বিরুদ্ধে। যা নিয়ে ফের পেজ থ্রির পাতা সরগরম। রবিবার মুম্বইতে একটি ইভেন্টে হাজির হন অভিনেত্রী। সেখানে জাতীয় সঙ্গীতের সময় করিনা কেন সামনের দিকে হাত দুটি নিয়ে ধরে থাকলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। জাতীয় সঙ্গীতের সময় কীভাবে দাঁড়াতে হয়, করিনা কি তাও জানেন না বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, জাতীয় সঙ্গীত চলাকালীনও করিনা সবার সামনে অভিনয় করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে ফের সমালোচনার মুখে করিনা কাপুর খান।

 

 

View this post on Instagram

 

তবে এই প্রথম নয়, এর আগে বহুবার একাধিক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কখনও সন্তানের নাম নিয়ে আবার কখনও তাঁর ওজন বাড়ছে বলে ট্রোলের মুখে পড়েন। সবকিছু মিলিয়ে এবারও ফের নেট জনতার একাংশ ক্ষোভ উগরে দিতে শুরু করেন করিনা কাপুর খানের বিরুদ্ধে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement