Kareena Kapoor Khan: করণের পার্টিতে গিয়েই কোভিডে আক্রান্ত করিনা? কেজোর অতিথিদের করোনা টেস্টের নির্দেশ

করিনা কাপুরের পাশাপাশি তাঁর প্রিয় বান্ধবী অমৃতা অরোরাও করোনায় আক্রান্ত। ফলে করিনা এবং অমৃতা, দুই অভিনেত্রীর বাড়িই স্যানিটাইজ করা হয়েছ। তাঁরা যাতে নিজেদেরকে কোয়ারেন্টিনে রাখেন, সে বিষয়ে জানানো হয়েছে বিএমসির তরফে।

Kareena Kapoor Khan, Karan Johar (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ ডিসেম্বর:  করিনা কাপুর (Kareena Kapoor Khan) করোনায় আক্রান্ত হতেই এবার করণ জোহরের পার্টির আমন্ত্রিতদের কোভিড টেস্ট করানোর নির্দেশ দেওয়া হল বৃহন্মুম্বই পুরসভার (BMC)  তরফে। করণের পার্টিতে যাঁরা হাজির হন গত সপ্তাহে, তাঁদের প্রত্যেককে কোভিড (COVID 19) টেস্ট করাতে হবে বলে জানানো হয়েছে বিএমসির তরফে। প্রসঙ্গত গত সপ্তাহে করণ জোহরের পার্টিতে যাঁরা হাজির হন, তাঁরা যাতে প্রত্যেকে নিজেদের কোভিড পরীক্ষা করান, সে বিষয়ে জানানো হয়েছে বিএমসির তরফে।

এদিকে করিনা কাপুরের পাশাপাশি তাঁর প্রিয় বান্ধবী অমৃতা অরোরাও করোনায় আক্রান্ত। ফলে করিনা এবং অমৃতা, দুই অভিনেত্রীর বাড়িই স্যানিটাইজ করা হয়েছ। তাঁরা যাতে নিজেদেরকে কোয়ারেন্টিনে রাখেন, সে বিষয়ে জানানো হয়েছে বিএমসির তরফে।

আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal Wedding: ক্যাটরিনা-ভিকির বিয়ের ছবি যেন 'রূপকথার গল্প', দেখুন

প্রসঙ্গত  কোভিড বিধি লাগু থাকা সত্ত্বেও করিনা কাপুর খান একাধিক পার্টিতে হাজির হয়েছেন। যার জেরে তিনি পজিটিভ হন বলে মনে করা হয় বিএমসির তরফে। তবে পার্টি নয়, ব্যক্তিগত ডিনারে হাজির হয়েই করিনা কোভিড সংক্রমিত হয়েছেন বলে খবর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement