Kareena Kapoor Khan: গণপতি আরাধনায় করিনা, ছবি শেয়ার করে সম্প্রীতির শক্তিশালী বার্তা নায়িকার

কাপুর বাড়িতে গণপতি আরাধনা থেকে শুরু করে খ্রিস্টমাসের লাঞ্চ, প্রায় সব অনুষ্ঠানই ধুমধাম করে পালন করা হয়। তাই ইদের সময় করিনা সইফের হাতে বিরিয়ানি খেতে সবচেয়ে বেসি পছন্দ করেন বলেও জানান বিভিন্ন সময়ে।

Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ সেপ্টেম্বর: গণেশ পুজোর পর সেই ছবি শেয়ার করলেন করিনা কাপুর (Kareena Kapoor)। যেখানে গণপতির সামনে থেকে ছবি শেয়ার করেন বলিউড (Bollywood) অভিনেত্রী। গণপতি আরাধনার পর, তার সামনে বসে করিনা এবং জেহ যখনই ছবি শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায়। গণপতি আরাধনার পর যেন সম্প্রীতির ছবি শেয়ার করলেন করিনা। গণপতি পুজোর পর সেই ছবি প্রকাশ করে ক্যাপশন যোগ করেন করিনা। যে ক্যাপশনের শেষে 'মাশআল্লাহ' বলেন অভিনেত্রী। 'লাল সিং চাড্ডা' বয়কটের পর করিনা বর্তমানে কোন ছবির শ্যুটিং করছেন, সে বষয়ে জানা যায়নি। তবে অভিনেত্রী যে নিজের জীবনযাপনের মধ্যে দিয়ে সম্প্রীতির ছবি তুলে ধরছেন, তা কার্যত স্পষ্ট।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত কাপুর বাড়িতে গণপতি আরাধনা থেকে শুরু করে খ্রিস্টমাসের লাঞ্চ, প্রায় সব অনুষ্ঠানই ধুমধাম করে পালন করা হয়। তাই ইদের সময় করিনা সইফের হাতে বিরিয়ানি খেতে সবচেয়ে বেসি পছন্দ করেন বলেও জানান বিভিন্ন সময়ে।

এবারও অভিনেত্রী নিজের শেয়ার করা ছবির মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement