Vicky Kaushal: বিয়ের পরই বিপাকে, এফআইআর ভিকি কৌশলের বিরুদ্ধে
জয় সিং যাদব নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর বাইকের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে বিনা অনুমতিতে ব্যবহার করা হল। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
মুম্বই, ৩ জানুয়ারি: বিয়ের পরপরই এবার বিপাকে পড়লেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বছরের শুরুতে ইন্দোরে শ্যুটিংয়ের সময় এবার বিপাকে পড়লেন বলিউড (Bollywood) অভিনেতা। ইন্দোরে সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে শ্যুটিংয়ের সময় ভিকি কৌশলরা যে মোটরবাইক ব্যবহার করেন, তা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন ভিকি।
রিপোর্টে প্রকাশ, ইন্দোরের (Indore) এক ব্যক্তি অভিযোগ করেন, শ্যুটিংয়ের সময় ভিকি এবং সারার বাইকে ব্যবহৃত রেজিস্ট্রেনশন নম্বর, আদতে তাঁর। তাঁর মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর বলিউড অভিনেতার ছবিতে ব্যবহার করা হয়েছে। এরপরই ওই ব্যক্তি এফআইআর দায়ের করেন। জয় সিং যাদব নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর বাইকের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে বিনা অনুমতিতে ব্যবহার করা হল। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
এই সেই মোটরবাইক...
জয় সিং যাদব বলেন, তাঁর অজ্ঞাতসারে যেভাবে মোটরবাইকের নম্বর নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে ছবিতে ব্যবহার করা হয়েছে, তার জেরে ওই নম্বরের গাড়ি কোনও কাণ্ড ঘটালে, তার দায় তো তাঁকেই নিতে হবে। এই ভয়েই তিনি এফআইআর দায়ের করেন বলে জানান জয় সিং যাদব। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এফআইআর রেজিস্ট্রেশন করা হয়নি। তদন্তের পরই বিষয়টি নিয়ে মুখ খোলা হবে বলে জানানো হয় মধ্যপ্রদেশ পুলিশের তরফে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)