Kareena Kapoor Khan: করিনা তাঁকে মুগ্ধ করেন, পুত্রবধূকে নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর

শুধু শর্মিলা নন, এর আগে করিনাও তাঁর শাশুড়ি সম্পর্কে একাধিক বিষয়ে মুখ খোলেন৷ এমনকী, তাঁর জীবনে মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুরের মতো শাশুড়ি শর্মিলা ঠাকুরও গুরুত্বপূর্ণ মানুষ৷

ফাইল ছবি

মম্বই, ২৪ অগাস্ট: করিনাকে (Kareena Kapoor Khan) পুত্রবধূ হিসেবে পেয়ে তিনি খুশি৷ করিনা কখনও অন্য কারও সঙ্গে নিজের তুলনা টানেন না৷ করিনার উপস্থিতি তাঁকেও শান্ত করে দেয়৷ পুত্রবধূর প্রশংসায় এভাবেই পঞ্চমুখ হলেন শর্মিলা ঠাকুর৷

তিনি বলেন, তিনি মাঝে মধ্যে রেগে যান নিজের কেশসজ্জার শিল্পীর (হেয়ার ড্রেসার) উপর৷ তিনি চিৎকারও করে ফেলেন৷ অথচ করিনাকে কখনও দেখেননি বাড়ির কোনও পরিচারক কিংবা সাহায্যকারীর উপর চিৎকার করতে৷ সব সময়ই করিনা শান্ত থাকেন৷ পুত্রবধূর এই স্বভাব তাঁকে মুগ্ধ করে বলে জানান শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করছে 'দেবী শক্তি', জানাল বিদেশমন্ত্রক

২০১২ সালে শর্মিলা পুত্র সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা কাপুর খান৷ সেই থেকে দুজনে চুটিয়ে সংসার করছেন৷ বর্তমানে তৈমুর (Taimur Ali Khan) এবং পরে জেহ আলি খানের (Jeh Ali Khan)মা-ও হয়েছেন করিনা৷ স্ত্রী ও মা হওয়ার পরও এক নাগাড়ে বলিউডে কাজ করে যাচ্ছেন বেবো৷ বিয়ের পর মা হয়েও যে এক নাগাড়ে কাজ করা যায় বলিউডে, সেই নতুন ধারার পথ প্রদর্শক করিনাই৷

তবে শুধু শর্মিলা নন, এর আগে করিনাও তাঁর শাশুড়ি সম্পর্কে একাধিক বিষয়ে মুখ খোলেন৷ এমনকী, তাঁর জীবনে মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুরের (Karisma Kapoor) মতো শাশুড়ি শর্মিলা ঠাকুরও গুরুত্বপূর্ণ মানুষ৷ করিনার কথার সেই আভাস মিলল শর্মিলার কথায়৷

করিনা মাঝে মধ্যে নিজেকে শর্মিলার মেয়ের মতো বলে বর্ণনা করেন৷ যা শুনে শর্মিলাও পালটা জবাব দেন, অবশ্যই করিনা তাঁর মেয়ের মতোই৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement