Gadar 2: 'বিশেষ মানুষ' সানির ছবি গদর টু দেখে বেরোলেন ডিম্পল, ক্যামেরার দিকে না তাকিয়েই উঠলেন গাড়িতে

পাপারাৎজি তাঁকে ঘিরে ধরলে, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেন ডিম্পল। এমনকী ক্যামেরার দিকে একবারও তাকাতে দেখা যায়ানি ট্যুইঙ্কেল খান্নার মাকে।

Dimple Kapadia, Sunny Deol (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অগাস্ট: বক্স অফিসে গদর টু যখন হুঙ্কা ছাড়ছে, সেই সময় মুম্বইয়ের একটি থিয়েটার থেকে ছবি দেখে বের হতে দেখা য়ায় ডিম্পল কপাডিয়াকে। গদর টু দেখে বেরনোর সময় মাথায় টুপি পরে, চোখে রোদ চশমা এঁটে বাইরে বের হন ডিম্পল। পাপারাৎজি তাঁকে ঘিরে ধরলে, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেন ডিম্পল। এমনকী ক্যামেরার দিকে একবারও তাকাতে দেখা যায়ানি ট্যুইঙ্কেল খান্নার মাকে। দেখুন..

 

 

View this post on Instagram

 

সানি দেওলের সঙ্গে ডিম্পল কপাডিয়ার সম্পর্ক নিয়ে প্রায়শয়ই গুঞ্জন শোনা যায়।  যা নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায় ধর্মেন্দ্র-পুত্রকে।  এমনকী ডিম্পলও সব সময় নীরবতা বজায় রাখেন এ বিষয়ে। ফলে এবার গদর টু দেখে থিয়েটার থেকে বেরনোর সময় পাপারাৎজি ডিম্পলকে ঘিরে ধরলেও, তাঁকে সেখানে এক মুহূ্র্ত সময় ব্যায় করতে দেখা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement