Faissal Khan On Aamir Khan: 'ভয়ে' আমিরের সঙ্গে দূরত্ব বজায় রাখেন, বললেন অভিনেতার দাদা ফয়জল

যা হয়েছে, তা তিনি কখনও ভুলতে পারবেন না৷ সবকিছু ভোলার চেষ্টা করে পরিবার এবং আমির খানের সঙ্গে ফের তিনি নতুন করে সখ্যতা তৈরি করেছেন বলেও জানান অভিনেতা৷

Aamir Khan, Faissal Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২ সেপ্টেম্বর: আমির খানের (Aamir Khan) তাঁর সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন দাদা ফয়জল খান৷ আমির খানের বাড়িতে এক সময় তাঁকে আটকে রাখা হয়৷ তিনি মানসিকভাবে সুস্থ নন, এই অভিযোগে তাঁকে ঘরবন্দি করে রাখা হয় বলে জানান ফয়জল খান (Faissal Khan)৷

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন ফয়জল খান৷ তিনি বলেন, আমির খান এবং তাঁর পরিবারের লোকজন এক সময় তাঁকে ঘরবন্দি করে রাখেন৷ তিনি নিজের খেয়াল রাখতে পারেন না৷ সেই সঙ্গে তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত৷ সেই কারণে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ফয়জল খান৷ তবে আমির খান বা পরিবারের সঙ্গে তাঁর কী হয়, সে বিষয়ে আর কিছু মনে রাখতে চান না বলেও জানান ফয়জল৷

আরও পড়ুন: Sidharth Shukla Passes Away: হৃদরোগে আক্রান্ত, মাত্র চল্লিশেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল

আমির খানের সঙ্গে তাঁর এখনকার সম্পর্ক কেমন! এ বিষয়ে জিজ্ঞসা করা হলে ফয়জল বলেন, এবারের ইদে (Eid) তিনি তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তবে যা হয়েছে, তা তিনি কখনও ভুলতে পারবেন না৷ সবকিছু ভোলার চেষ্টা করে পরিবার এবং আমির খানের সঙ্গে ফের তিনি নতুন করে সখ্যতা তৈরি করেছেন বলেও জানান অভিনেতা৷

তবে যা হয়েছে, তা ভুলতে পারেননি বলেই আমিরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন৷  যা হয়েছে, তা যাতে আর দ্বিতীয়বার না হয়, তার জন্যই আমির খানের সঙ্গে তিনি দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেন বলেও জানান ফয়জল খান৷ প্রসঙ্গত মেলায়, আমির খান এবং ফয়জল খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement