Doctor G OTT Release: প্রেক্ষাগৃহের পর ওটিটি মঞ্চে আসছে ‘ডক্টর জি’, জানুন বিস্তারিত

Doctor G OTT Release (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ ডিসেম্বরঃ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘ডক্টর জি’ (Doctor G) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৪ অক্টোবর। আয়ুষ্মান অভিনীত কমেডি ড্রামা বরাবরই দর্শকদের থেকে ভালবাসা পেয়ে এসেছে। তাই ব্যতিক্রম হয়নি এই ছবির ক্ষেত্রেও। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে আসতে চলেছে ‘ডক্টর জি’ (Doctor G OTT Release)।

অনুভূতি কাশ্যব পরিচালিত কমেডি ঘরাবার ছবি ‘ডক্টর জি’ (Doctor G) প্রেক্ষাগৃহের পর জনপ্রিয় ওটিটি মঞ্চ ‘নেটফ্লিক্স’এ (Netflix) মুক্তি পেতে চলেছে। ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে ছবিটি। উল্লেখ্য, ‘ডক্টর জি’র হাত ধরে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক করেছেন অনুভূতি।

নেটফ্লিক্সে 'ডক্টর জি' 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের (Ayushmann Khurrana) বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ (An Action Hero)। প্রথমবার অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান। বক্স অফিসে ছবির ব্যবসা মন্দ নয়। প্রশংসিত হয়েছে ছবিতে আয়ুষ্মানের অভিনয়ও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement