Deepika Padukone: হতাশায় ডুবে আত্মহননের পথে দীপিকা, অভিনেত্রীর কথায় চাঞ্চল্য

দীপিকা আরও বলেন, তাঁর আত্মহত্যার কোনও কারণ সেভাবে ছিল না। কারণ তিনি যখন কেরিয়ারের উর্দ্ধ গণনে, সেই সময় আত্মহত্যার চিন্তা তাঁর মাথায় আসে। কেরিয়ারে সাফল্য পেয়ে, জীবন প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি বিষণ্ণতায় এক সময় ডুবে যেতে শুরু করেন বলে জানান দীপিকা পাড়ুকোন।

Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ অগাস্ট:  বিষণ্ণতায় যেন ডুবতে শুরু করেছিলেন। বিষণ্ণতায় ডুবতে ডুবতে এক সময় আত্মহননের পথে এগোতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে এমনই জানান দীপিকা পাড়ুুকোন (Deepika Padukone)। তিনি বলেন, বিষণ্ণতায় ডুবতে থাকায় তাঁর মনাসিক স্থিতি নষ্ট হয়ে যায়। ফলে তিনি আত্মহত্যার দিকে এগোতে শুরু করেন। যা বুঝতে পারেন তাঁর মা। মেয়ে যে কোনও সময় আত্মহত্যা করতে পারে, এমন ধারনার বশবর্তী হয়ে মা পাশে এসে দাঁড়ান বলে জানান দীপিকা। মা-ই তাঁকে আত্মহননের পথ থেকে বের করে নিয়ে এসে আলোর রাস্তা দেখান। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান বলেও জানান বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

দীপিকা আরও বলেন, তাঁর আত্মহত্যার কোনও কারণ সেভাবে ছিল না। কারণ তিনি যখন কেরিয়ারের উর্দ্ধ গণনে, সেই সময় আত্মহত্যার চিন্তা তাঁর মাথায় আসে। কেরিয়ারে সাফল্য পেয়ে, জীবন প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি বিষণ্ণতায় এক সময় ডুবে যেতে শুরু করেন বলে জানান দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: Priyanka Chopra: পায়ের রং এমন কেন? চরম কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা চোপড়া

ওই সময় চিকিৎসকের পরামর্শের পাশাপাশি নিয়মিত যোগ শুরু করেন। যোগের মাধ্যমে ফের তিনি সাবলীল জীবনে ফিরে আসতে শুরু করেন এবং মন দিয়ে কাজ করেন বলেও জানান দীপিকা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement