Poonam Pandey Dies: শেষ পর্যায়ে ছিল ক্যানসার, লড়াই চালিয়েও জীবন যুদ্ধে পরাজিত পুনম পান্ডে, চলে গেলেন নীরবে

চিকিৎসারত অবস্থাতেই সম্প্রতি কানপুরে নিজের বাড়িতে ফিরে যান উত্তরপ্রদেশের মেয়ে পুনম পান্ডে। মুম্বই ছেড়ে কানপুরে যান তিনি। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুনম। নিয়ম মেনে উত্তরপ্রদেশের কানপুরেই পুনম পান্ডের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

Poonam Pandey (Photo Credit: Instagram)

মুম্বই, ২ ফেব্রুয়ারি: মাত্র কয়েক মাস আগে ধরা পড়ে পুনমের (Poonam Pandey) মারণ রোগ। সেই থেকে শুরু হয় লড়াই। জানা যায়, সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত বলিউডের (Bollywood) 'নাশা' অভিনেত্রী পুনম।  কয়েক মাস আগে পুনমের সার্ভিকাল ক্যানসার  (Cervical Cancer) ধরা পড়ার পরপরই শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা হয়নি।  শুক্রবার সকালে মৃত্যু হয় সোশ্যাল মিডিয়া স্টার পুনম পান্ডের।  জানা যায়, সার্ভিকাল ক্যানসারের প্রায় শেষ পর্যায়ে ছিলেন পুনম পান্ডে।  সেই কারণে চিকিৎসা শুরু হওয়ার পরও বাঁচানো যায়নি পুনম পান্ডেকে।  মাত্র ৩২ বছর বয়সেই চলে যান পুনম। যদিও ক্যানসারের চিকিৎসা শুরু হওয়ার পরও মনের জোর হারাননি অভিনেত্রী।  চিকিৎসকদের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন।

 

চিকিৎসারত অবস্থাতেই সম্প্রতি কানপুরে নিজের বাড়িতে ফিরে যান উত্তরপ্রদেশের মেয়ে পুনম পান্ডে।  মুম্বই ছেড়ে কানপুরে যান তিনি।  সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ  করেন পুনম।  নিয়ম মেনে উত্তরপ্রদেশের কানপুরেই পুনম পান্ডের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Poonam Pandey Dies: ৩২ বছরে জীবনাবসান, সার্ভিকাল ক্যানসার প্রাণ কাড়ল অভিনেত্রী পুনম পান্ডের

পুনম পান্ডের মৃত্যুর খবর আজ সকালে ছড়াতেই অনেকে দাবি করেন, এটা নেহাতই মজা।  আদতে পুনমের কিছুই হয়নি।  তবে অভিনেত্রীর পিআর টিমের পক্ষ থেকে খবরের সত্যতা প্রকাশ করা হয়।

সিনেমা ছাড়াও নিজের জীবনযাত্রা এবং পোশাক নিয়ে প্রায়শয়ই পেজ থ্রির শিরোনামে থাকতেন পুনম পান্ডে।  বিগ বস ৭ থেকে শুরু করে লক আপ, ফিয়ার ফ্যাক্টর, খতরো কী খিলাড়ি-সহ একাধিক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে দেখা যায় পুনম পান্ডেকে।  রিয়্যালিটি শোয়ের পাশাপাশি স্যাম বম্বে নামে এক ব্যক্তিকে বিয়ে করেন পুনম।  একেবারে গোপনীয়তায় মোড়া ছিল বিয়ের অনুষ্ঠান।  তবে স্যামের সঙ্গে বিয়ের পর গোয়ায় হানিমুনে গিয়ে স্বামী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ দায়ের করেন পুনম পান্ডে।  গোয়া পুলিশের কাছে ওই সময় সাহায্য  চান পুনম। পুলিশি সহায়তায় স্যামের সঙ্গে ফের সংসার শুরু করলেও, তা টেকেনি শেষ পর্যন্ত।

২০২০ সালে বিয়ের কয়েক মাসের মধ্যেই স্যাম বম্বের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুনম পান্ডের।  তবে জীবন থেমে থাকেনি।  এরপরও পুনম নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন।  সম্প্রতি মালদ্বীপে আর যাবেন না বলেও জানান পুনম পান্ডে।  লাক্ষাদ্বীপে এবার থেকে শ্যুট করবেন বলেও নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে দেখা যায় পুনম পান্ডেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement