Salman Khan - Katrina Kaif: বিয়ের পর ফের সলমনের সঙ্গে নাচলেন ক্যাটরিনা, ভাইরাল ভিডিয়ো

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়েতে অতিথি তালিকায় দেখা যায়নি সলমন খানকে। বিয়েতে হাজির না হলেও, সলমন খান ক্যাটরিনা কাইফকে বহুমূল্য উপহার পাঠান বলে শোনা যায়। যা নিয়ে সলমন বা ক্যাটরিনা কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

Katrina Kaif, Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ অক্টোবর: বিয়ের পর এবার ফের ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নাচতে দেখা গেল সলমন খানের সঙ্গে (Salman Khan)। বিগ বস ১৬-র মঞ্চে সলমন খানের সঙ্গে নাচতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। যা দেখে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের অনুরাগীরা আপ্লুত। 'টিপ টিপ বরষা পানি'-র মত আইকনিক গানের ধুনে একসঙ্গে নাচতে দেখা যায় সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে। কি অবাক লাগছে তো শুনে? তাহলে বিষয়টি খোলসা করেই বলা যাক। 'ফোন ভূত'-এর প্রমোশনে সম্প্রতি বিগ বস ১৬-র মঞ্চে হাজির হন ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী সিনেমার প্রমোশনের জন্য ক্যাটরিনারা যখন বিগ বসের মঞ্চে হাজির হন, সেই সময় প্রাক্তন প্রেমিকার সঙ্গে সলমন খানকে নাচতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

প্রসঙ্গত ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়েতে অতিথি তালিকায় দেখা যায়নি সলমন খানকে। বিয়েতে হাজির না হলেও, সলমন খান ক্যাটরিনা কাইফকে বহুমূল্য উপহার পাঠান বলে শোনা যায়। যা নিয়ে সলমন বা ক্যাটরিনা কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে বিয়ের পর এবার কর্মসূত্রে ফের একসঙ্গে দেখা যায় সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement