Gauri Khan - Suhana Khan Video: সাক্ষাৎকার নয়, মেয়ে সুহানাকে টেনে নিয়ে গেলেন গৌরী খান, ভাইরাল ভিডিয়ো

গৌরী খান বাধা দেওয়া সত্ত্বেও অনুষা কেন সুহানার সাক্ষাৎকার নেওয়া চেষ্টা করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার কটাক্ষের মুখেও পড়তে হয় ভি জে অনুষা দান্ডেকরকে।

Anusha Dandekar, Gauri Khan, Suhana Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ এপ্রিল: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানের পরিচালনা করছিলেন অনুষা দান্ডেকর (Anusha Dandekar )। অনুষ্ঠান পরিচালনার মাঝে মেয়ে সুহানাকে নিয়ে হাজির হন গৌরী খান (Gauri Khan)। যা দেখে এগিয়ে যান অনুষা। সুহানা এবং গৌরীর সঙ্গে কথা বলে এসআরকে-কন্যার সাক্ষাৎকার নিতে চান অনুষা দান্ডেকর। যা বুঝতে পেরে বাধা দেন গৌরী খান। সুহানা (Suhana Khan) সাক্ষাৎকার য়াতে কোনওভাবেই অনুষা নিতে না পারেন, তার জন্য সেখানে কার্যত রুখে দাঁড়ান গৌরী খান। মায়ের অমত। সেই কারণেই সাক্ষাৎকার না দিয়েই সেখান থেকে মায়ের সঙ্গে চলে যেতে হয় সুহানা খানকে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে অনুষার সঙ্গে গৌরী এবং সুহানার কথপকথনের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।

গৌরী খান বাধা দেওয়া সত্ত্বেও অনুষা কেন সুহানার সাক্ষাৎকার নেওয়া চেষ্টা করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার কটাক্ষের মুখেও পড়তে হয় ভি জে অনুষা দান্ডেকরকে।

আরও পড়ুন: Shah Rukh Khan-Gauri Khan Video: শাহরুখ-গৌরীর বিবাদ NMACC-র অনুষ্ঠানে? ভিডিয়ো ঘিরে শোরগোল

প্রসঙ্গত পরিচালক জোয়া আখতারের দ্য আর্চিজ দিয়ে বলিউডে পা রাখছেন সুহানা খান। আর্চিজ-এ সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা এবং বনি কাপুর কন্যা খুশিও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement