Akshay Kumar - Mouni Roy Video: মৌনীর সঙ্গে নাচতে গিয়ে শার্ট খুললেন অক্ষয়, কটাক্ষের মুখে অভিনেতা

Akshay Kumar Dance With Mouni Roy (Photo Credit: Instagram)

'দ্য এন্টারটেইনার্স ট্যুর'-এ মৌনী রায় (Mouni Roy), সোনম বাজওয়া, দিশা পাটানিদের (Disha Patani) সঙ্গে  রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। মৌনী রায়, দিশা পাটানিরা যখন মঞ্চে নাচছেন অক্ষয়ের জনপ্রিয় সিনেমার গানের তালে, সেই সময় অদ্ভুদ দৃশ্যের দেখা মেলে। যেখানে মৌনী রায়, সোনম বাজওয়াদের সঙ্গে নাচতে গিয়ে মঞ্চের উপর নিজের শার্ট খুলে ফেলেন অক্ষয় কুমার। যে ছবি দেখে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে যায়। অক্ষয় নিজের চেয়ে অর্ধেক বয়সী অভিনেত্রীদের সঙ্গে নাচতে গিয়ে এমন আচরণ কেন করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী অক্ষয়ের ওই কীর্তি দেখে তাঁকে 'কাকা' বলেও সম্মোধন করেন কেউ কেউ। যা নিয়ে নেট জনতার মধ্যে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন: OMG 2: ওএমজি ২-র শ্যুটিংয়ের ভিডিও সামনে আনলেন অক্ষয় কুমার, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement