Nikita Rawal: অভিনেত্রী নিকিতা রাওয়ালের বাড়িতে ডাকাতি, বন্দুক দেখিয়ে টাকা, গয়না লুট

বন্দুকের মুখে দাঁড় করিয়ে অভিনেত্রীর বাড়ি থেকে সোনাদানা, টাকা পয়সা লুট করে চম্পট দিয়েছে ডাকাতের দল। বাড়িতে ডাকাতির পিছনে তাঁর বাড়িরই পরিচারকের হাত রয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দারস্ত হয়েছেন 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' অভিনেত্রী।

Nikita Rawal (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ অক্টোবরঃ বলি অভিনেত্রী তথা মডেল নিকিতা রাওয়ালের (Nikita Rawal) বাড়িতে ডাকাতের হানা। বন্দুকের মুখে দাঁড় করিয়ে অভিনেত্রীর বাড়ি থেকে সোনাদানা, টাকা পয়সা লুট করে চম্পট দিয়েছে ডাকাতের দল। খোয়া গিয়েছে প্রচুর গয়না এবং নগদ সাড়ে তিন লক্ষ টাকা। বাড়িতে ডাকাতির পিছনে তাঁর বাড়িরই পরিচারকের হাত রয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দারস্ত হয়েছেন 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' অভিনেত্রী।

পুলিশকে অভিযোগে নিকিতা জানান, ঘটনার দিন তাঁর বাড়িতে খুব বেশি পরিচারক ছিলেন না। আর সেই সুযোগে পূর্ব পরিকল্পনা মত ডাকাতের দল হানা দেয় তাঁর বাড়িতে। বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়, তাঁদের দাবি মেনে না নিলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণের ভয়ে দুষ্কৃতীদের সমস্ত দাবি মেনে নিয়ে তাঁর কাছে থাকা গয়না এবং অর্থ তাঁদের হাতে তুলে দেন নিকিতা।

ঘটনায় সাংঘাতিক ধাক্কা পেয়েছেন তিনি। ডাকাতির চক্রান্তে তাঁর বাড়ির পরিচারক যুক্ত রয়েছে, সে কথা যেন কিছুতেই বিশ্বাসই করতে পারছেন না অভিনেত্রী। তাঁর কথায়, 'এটা খুবই দুঃখজনক। যেভাবে লোকেরা প্রথমে আস্থা অর্জন করে এবং তারপরে এটির অপব্যবহার করে'। নিজের কষ্টের রোজগারে কেনা গয়ান খুইয়ে ভেঙে পড়েছেন নিকিতা রাওয়াল।

ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। অপরাধী এবং অভিনেত্রীর খোয়া যাওয়া জিনিসপত্র পাওয়ার জন্য তদন্ত চলছে। হতাশার মাঝেও তিনি কোথাও গিয়ে আনন্দিতও। জীবন ঝুঁকির মুখ থেকে ফিরে এসেছেন তিনি। নিকিতা যোগ করেছেন, 'জীবন ছাড়া বাকি সব কিছুই ফিরে পাওয়া যায়। আমি ভাগ্যবান যে আমি বেঁচে আছি। মহাবিশ্বের প্রতি আমি কৃতজ্ঞ'।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement