Aamir Khan's Brother Faissal Khan: 'সুশান্ত খুন হয়েছেন', আমির খানের দাদা ফয়সলের বিস্ফোরক দাবি

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে 'মেলা' অভিনেতা ফয়সল দাবি করেন, সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। সত্যি যাতে প্রকাশ্যে আসে, সেই প্রার্থনা করেন তিনি। সুশান্তের মৃত্যুর পর তার তদন্তের দায়িত্ব রয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থার হাতে। সত্যি একদিন না একদিন প্রকাশ্যে আসবেই।

Sushant Singh Rajput, Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ সেপ্টেম্বর: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আমির খানের দাদা ফয়সল খান। আমির খানের দাদা ফয়সল খান বলেন, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে 'মেলা' অভিনেতা ফয়সল দাবি করেন, সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। সত্যি যাতে প্রকাশ্যে আসে, সেই প্রার্থনা করেন তিনি। সুশান্তের মৃত্যুর পর তার তদন্তের দায়িত্ব রয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থার হাতে। সত্যি একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। তবে কখনও কখনও সত্যি প্রকাশ্যে আসে না, তাই সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ যাতে প্রকাশ্যে আসে, সেই প্রার্থনা তিনি করেন বলে মন্তব্য করেন ফয়সল খান। আমির খানের (Aamir Khan) দাদার মন্তব্য ঘিরে ফের শোরগোল শুরু হয়েছে।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Kunal Ghosh: 'তুমি তো জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান', শুভেন্দুকে কটাক্ষ কুণালের

প্রসঙ্গত ফয়সল খান বর্তমানে অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। তাঁকে বাড়িতে প্রায় 'বন্দি' অবস্থায় কাটাতে হত। তাঁর এই অবস্থার জন্য বাড়ির লোক দায়ি বলেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে ফয়সলকে। শুধু তাই নয়, বাড়িতে থাকাকালীন তাঁর ফোন নিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাঁকে ওই সময় যে ওষুধ দেওয়া হত, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ফয়সল খান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement