Bigg Boss 20: লাভ গিলকে ‘আপত্তিকর স্পর্শ’! ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে স্কাউট
বিগ বস ২০-এর ঘরে এখন ঝামেলা চরমে! নেটপাড়ায় কয়েকটা ভিডিও ভাইরাল হতেই জোর ট্রোলের মুখে পড়েছেন বিখ্যাত গেমার তানময় সিং, যাকে সবাই 'স্কাউট' নামেই চেনে।
Bigg Boss 20: বিগ বস ২০-এর ঘরে এখন ঝামেলা চরমে! নেটপাড়ায় কয়েকটা ভিডিও ভাইরাল হতেই জোর ট্রোলের মুখে পড়েছেন বিখ্যাত গেমার তানময় সিং, যাকে সবাই 'স্কাউট' নামেই চেনে। অভিযোগ উঠেছে, তিনি পাঞ্জাবি অভিনেত্রী লাভ গিল-কে না জানিয়ে খারাপভাবে স্পর্শ করেছেন। সলমন খানের সঞ্চালনায় শুরু হওয়া এই শো-তে স্কাউট আর লাভ গিলের এই ঘনিষ্ঠতা নিয়ে দর্শকরা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছেন।
ভাইরাল ভিডিওতে কী দেখা গেল?
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখে অনেকেই স্কাউটের উপর প্রচণ্ড চটেছেন:
বিছানার ঘটনা: একটা ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় পাশাপাশি বসে থাকার সময় স্কাউট লাভের পিঠে এমনভাবে হাত দিচ্ছেন, যা দেখতে বেশ বাজে লাগছিল।
রাতের আলো নেভানোর পর: লাইট বন্ধ হওয়ার পর স্কাউট লাভের হাত ধরে আছেন, কথা বলার সময় গাল ছুঁচ্ছেন, এমনটাও দেখা গেছে। এমনকি লাভ কাঁদার সময় তাকে জড়িয়ে ধরা বা পিঠে তুলে নেওয়ার পুরোনো ভিডিওগুলোও নতুন করে সামনে আসছে।
দেখুন ভিডিও
দেখুন ভিডিও
"জানি না ভাই!" সম্পর্কের প্রশ্নে স্কাউট
ঝামেলা আরও বাড়ে যখন আর এক প্রতিযোগী ইয়ং ডিএসএ-র সঙ্গে স্কাউট একা কথা বলছিলেন। লাভ গিল অন্য এক প্রতিযোগী গুল্লুর সাথে কথা বললে স্কাউটের নাকি বেশ হিংসা আর খারাপ লাগা তৈরি হচ্ছিল! ইয়ং ডিএসএ যখন সোজা জিজ্ঞেস করে, "তোমার মন কি ঘুরে যাচ্ছে?", স্কাউট তখন ধোঁয়াশা রেখে উত্তর দেয়, "জানি না ভাই!" অথচ ঘরের বাইরে স্কাউটের আসল গার্লফ্রেন্ড রয়েছে, যার নাম কাশভী। প্রেমিকা থাকা সত্ত্বেও স্কাউটের এমন ছ্যাবলামি মার্কা কথাবার্তা দেখে দর্শকরা বেশ বিরক্ত।
ভক্তদের রাগ ও স্কাউটের টিমের সাফাই
সোশ্যাল মিডিয়ায় স্কাউটকে নিয়ে রীতিমতো ধুয়ে দেওয়া হচ্ছে। এক ইউজার রেগে গিয়ে লিখেছেন, "একদম বাজে আচরণ! একটা মেয়েকে এভাবে ছোঁয়া হচ্ছে অথচ কেউ কিছু বলছে না?" অন্যদিকে, স্কাউটের এই কাণ্ড কারখানা দেখে লাইভে কাশভী কেঁদে ফেলায় সবাই কাশভীর পক্ষ নিয়ে স্কাউটের ওপর রাগ ঝাড়ছেন।
স্কাউটের টিম কী বলছে?
বিতর্ক বাড়তে দেখে স্কাউটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়,"পুরো ভিডিও দেখানো হয়নি, কেটেকুটে মশলাদার করে দেখানো হচ্ছে যাতে শো-এর টিআরপি বাড়ে। লাভ গিলের সঙ্গে স্কাউটের সম্পর্ক পুরো ভাই-বোনের মতো, ওর ভালোবাসা বাইরের কাশভীই।" টিম যাই বলুক না কেন, নেটজনতার একাংশ কিন্তু স্কাউটের ওপর থেকে একদমই রাগ কমাতে পারছে না!
Women and Child Helpline Numbers:
Childline India – 1098; Missing Child and Women – 1094; Women’s Helpline – 181; National Commission for Women Helpline – 112; National Commission for Women Helpline Against Violence – 7827170170; Police Women and Senior Citizen Helpline – 1091/1291.