Ajaz Khan : মাদক মামলায় যোগ, এনসিবি হেপাজতই থাকছেন আজাজ খান

এনসিবি হেপাজতে অভিনেতা

মুম্বই, ১ এপ্রিল : আগামী ৩ এপ্রিল পর্যন্ত এনসিবি হেফাজতেই থাকছেন বলিউড অভিনেতা আজাজ খান। মাদক মামলায় গ্রেপ্তারির পর আজাজকে নিজেদের হেপাজতে রেখেই আগামী ২ দিন জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

মাদক পাচারকারী  সাদাব বাটাটা গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে আজাজ খানের। সেই অভিযোগেই ৩০ মার্চ মুম্বই বিমানবন্দর থেকে আটক করা হয় বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীকে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় জোর কদমে।

আরও পড়ুন : Mimi Chakraborty : প্রচারে বেরিয়ে পায়ে চোট, ব্যাথায় কাবু মিমি?

এদিকে বুধবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বিস্ফোরক দাবি করেন আজাজ খান। তিনি বলেন, তাঁর বাড়ি থেকে ৪টি মাত্র ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। স্ত্রীর গর্ভপাতের পর থেকে তাঁর চিকিৎসার জন্যই ওই ওষুধ বাড়িতে রাখা হয়। যে ঘুমের ওষুধ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, চিকিৎসকের পরমার্শ মতো ওই ওষুধগুলি তাঁর বাড়িতে রাখা হত বলে দাবি করেন অভিনেতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। রিয়ার পর তাঁর ভাই সৌভিককেও গ্রেপ্তার করা হয়। যা নিয়ে এক সময় জোর শোরগোল শুরু হয়ে যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement