Furiosa: A Mad Max Saga: আকর্ষণীয় লুকে আনিয়া টেলর-জয়, দর্শকদের করতালিতে ভরে উঠল মঞ্চ, দেখুন 

ছবিটির প্রিমিয়ার উপলক্ষে আনিয়া টেলর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন। কবে মুক্তি পাচ্ছে ছবিটি ?

Anya Taylor Joy (Photo Credit: X)

নয়াদিল্লি: কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) জর্জ মিলার পরিচালিত বহু প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফুরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ (Furiosa: A Mad Max Saga)। ছবিটির মহিলা চরিত্রে প্রধান আনিয়া টেলর-জয় (Anya Taylor Joy) । ছবিটির প্রিমিয়ার উপলক্ষে বিখ্যাত তারকা আনিয়া টেলর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে (Red Carpet) হাঁটলেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দর্শকদের করতালিতে ভরে ওঠে গোটা হল। প্রিমিয়ার শোয়ের জন্য আনিয়া টেলর আকর্ষণীয় লুক বেঁছে নিয়েছিলেন। মঞ্চে তাঁকে দেখে মুগ্ধ হন দর্শকরা।

দেখুন

‘ফুরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ ছবিটি আগামী ২৪ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement