Ananya Panday Trolled: 'মুখের সঙ্গে গায়ের রং মিলছে না কেন?' ট্রোলের পর 'হট' অনন্যার হিম শীতল উত্তর পেলেন সমালোচকরা
ব্যাডস অফ বলিউডের প্রিমিয়ারে অনন্যা পান্ডের লুক নিয়ে যখন তুমুল কটাক্ষ, সমালোচনা চলছে, সেই সময় পালটা উত্তর দিলেন নায়িকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন অনন্য়া পান্ডে।
মুম্বই, ১৯ সেপ্টেম্বর: দ্য ব্যাডস অফ বলিউডের প্রিমিয়ার ছিল বুধবার। বুধ রাতে গড়াতেই মুম্বইতে যেন তারার মেলা বসে। আরিয়ান খানের (Aryan Khan) ডিরেক্টরিয়াল ডেবিউয়ে হাজির হন মুম্বইয়ের তাবড় তারকারা। শাহরুখ খান (Shah Rukh Khan)নিজে দাঁড়িয়ে থেকে যেমন পাপারাৎজ়িকে সামলান, তেমনি অতিথি আপ্যায়ন করতে দেখা যায় গৌরী খানকেও।
শাহরুখ, গৌরী (Gauri Khan) দুজনকেই দেখা যায়, ব্যাডস অফ বলিউডের প্রিমিয়ারে (The Ba***ds of Bollywood) একেবারে অন্যরকম মুডে। মুকেশ-নীতা আম্বানি থেকে ঈশা আম্বানি কিংবা বিব দেওল, অ্যাটলিরা হাজির হন শাহরুখ-পুত্রের প্রথম প্রিমিয়ারে। আর সেখানেই দেখা অনন্যা পান্ডেকে (Ananya Panday Trolled)।
একেবারে অন্যরকম লুডে ব্যাডস অফ বলিউডের প্রিমিয়ারে হাজির হন অনন্যা পান্ডে। যেখানে ফিন ফিনে সাদা পোশাকে অনন্যা যেন উষ্ণ নায়িকার রূপ নেন। তবে অনন্যার মুখের রংয়ের সঙ্গে গায়ের রং মিলছে না বলে কটাক্ষ করেন অনেকে। তাইতো অনন্যাকে একেবারে অন্যরকম লাগছে বলে মন্তব্য করেন বহু মানুষ।
ব্যাডস অফ বলিউডের প্রিমিয়ারে অনন্যা পান্ডের লুক নিয়ে যখন তুমুল কটাক্ষ, সমালোচনা চলছে, সেই সময় পালটা উত্তর দিলেন নায়িকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন অনন্য়া পান্ডে। যেখানে সমালোচনাকারীদের পালটা কটাক্ষ করতে দেখা যায়নি চাঙ্কি-কন্যাকে। ঠাণ্ডা মাথায় ট্রোলারদের জবাব দেন বলিউডের এই অভিনেত্রী।
দেখুন সমালোচকদের কীভাবে জবাব দিলেন অনন্যা পান্ডে...
View this post on Instagram
অনন্যার গুড লুক সবার সামনেও এলেও, তাঁরা ওই সমস্ত সমালোচনা বাদ দিয়ে নেটফ্লিক্সে ব্যাডস অফ বলিউড দেখুন বলে পরামর্শ দেন অনন্যা পান্ডে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)