Amala Paul and Jagat Desai: পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আমলা পল, শেয়ার করেছেন গৃহ প্রবেশের ভিডিও...

Credit: Instagram

পিতা-মাতা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী আমলা পল এবং তার স্বামী জগৎ দেশাই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আমলা পল। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সন্তানের সঙ্গে গৃহ প্রবেশের ভিডিও। জানা গিয়েছে, ১১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আমলা। অভিনেত্রী তার শেয়ার করা পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাদের জীবনে প্রবেশ করেছে একটি ছোট্ট রাজকুমার। সেই রাজকুমারকে নিয়ে বাড়ি ফেরার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আমলা। ভক্তরাও কমেন্টের মাধ্যমে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রীকে।

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপরিচিত অভিনেত্রী আমলা পল, মা হওয়ার পর তার খুশির সীমা নেই। সম্প্রতি অভিনেত্রী তার শিশু পুত্রকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর বিশেষ স্বাগত জানানো হয় তাকে। আমলা পলের শেয়ার করা ভিডিওতে দেখতে পাওয়া যায় অভিনেত্রী তার ছেলেকে কোলে নিয়ে গৃহ প্রবেশ করছেন। ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে দেখতে পাওয়া যায় তার স্বামী জগৎ দেশাইকেও। এই ভিডিওর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি ১১ জুন একটি পুত্র সন্তানের মা হয়েছেন।

ভিডিওতে দেখতে পাওয়া যায় অমলা যখন তার নবজাতক সন্তানকে নিয়ে ঘরে প্রবেশ করছেন তখন নিজেই ঘর দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। গৃহ প্রবেশের বিশেষ অনুষ্ঠানে আমলা ও নবজাতক শিশুকে খুব সুন্দর ভাবে স্বাগত জানিয়েছেন জগৎ দেশাই। গোটা বাড়ি বেলুন দিয়ে সাজিয়ে ছিলেন তিনি। ভিডিওটি শেয়ার করার সময়, অভিনেত্রী ভিডিওর ক্যাপশনে ছেলের নামও উল্লেখ করেছেন। তারা তাদের নবজাতক সন্তানের নাম রেখেছেন 'ইলাই'।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement