Apurva Asrani : ভাঙল ১৪ বছরের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বিচ্ছেদ বলিউড চিত্রনাট্যকারের

সিদ্ধান্তের সঙ্গে অপূর্ব

মুম্বই, ৩ এপ্রিল : ১৪ বছরের সম্পর্ক ভেঙে গেল। সোশ্যাল হ্যান্ডেলে নিজের বিচ্ছেদের কথা জানালেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার অপূর্ব আসরানি ( Apurva Asrani )।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Instagram) অপূর্ব জানান, বিশেষ বন্ধু সিদ্ধান্তের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। গত ১৪ বছর ধরে যে সম্পর্কের বাঁধনে তাঁরা ছিলেন, তার প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ এবং মূল্যবান।এলজিবিটি (LGBT) (সমলিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ)  সমাজে তাঁরা অনেকের চোখে রোল মডেল। তবে যাই হোক না কেন, কেউ যেন নিজের উপর থেকে আস্থা না হারিয়ে ফেলেন। নিজেদের সম্পর্কের গোপনীয়তা যাতে প্রত্যেকে বজায় রাখেন, সেই আবেদনও জানান অপূর্ব।

আরও পড়ুন  : West Bengal Assembly Election 2021 : "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে", তৃণমূলকে আক্রমণ রুদ্রর

দেখুন কী লিখলেন 'আলিগড়ের' চিত্রনাট্যকার...

 

 

View this post on Instagram

 

অপূর্বর ওই পোস্ট দেখে অনেকেই তাঁকে ভালবাসা জানান। অপূর্ব এবং সিদ্ধান্ত যাতে ভাল থাকেন, নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারেন, সেই আশা প্রকাশ করেন অনেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement