Uttar Pradesh: ভরা রাস্তায় পাকিস্তানের পতাকার উপর প্রস্রাব করতে বাধ্য করা হল মুসলিম কিশোরকে, আলিগড়ের ভিডিও ঘিরে শোরগোল

ভরা রাস্তার মাঝে ছেলেটির জামার কলার ধরে গালিগালাচ করা হচ্ছে। 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। রাস্তার মাঝখানে পাকিস্তানি পতাকায় প্রস্রাব করতেও বাধ্য করা হয়েছে।

Uttar Pradesh: ভরা রাস্তায় পাকিস্তানের পতাকার উপর প্রস্রাব করতে বাধ্য করা হল মুসলিম কিশোরকে, আলিগড়ের ভিডিও ঘিরে শোরগোল
Boy Forced To Urinate On Pakistan Flag in Public (Photo Credits: X)

আলিগড়, ২৯ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) এবং ২৬ জনের (২৫ জন পর্যটক, ১ জন স্থানীয়) খুনের ঘটনার পর থেকে ফুঁসছে ভারতীয় জনগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গিদের 'কল্পনাতীত শাস্তি' দেবে ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনীতিক ব্যবসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। স্বল্পমেয়াদি পাক ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ত্যাগের নির্দেশ দিয়েছেন মোদী। দেশজুড়ে পাকিস্তান বিরোধী নানা কর্মসূচি চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়াল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক মুসলিম নাবালক যুবককে পাকিস্তানের পতাকায় প্রস্রাব করতে বাধ্য করা হচ্ছে।

ভরা রাস্তার মাঝে ছেলেটির জামার কলার ধরে গালিগালাচ করা হচ্ছে। 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। রাস্তার মাঝখানে পাকিস্তানি পতাকায় প্রস্রাব করতেও বাধ্য করা হয়েছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে। সেখানে ডানপন্থী হিন্দু সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল। সেই কর্মসূচির পোস্টার ছিঁড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই নাবালক যুবকের বিরুদ্ধে। এরপরেই ওই নাবালককে ধরে এনে পাকিস্তানের পতাকার উপর প্রস্রাব করতে বাধ্য করেছেন হিন্দু সংগঠনের সদস্যরা।

পাকিস্তানের পতাকার উপর প্রস্রাবঃ

যদিও ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নবম শ্রেণির ওই পড়ুয়া বারবার করে বলছেন এই কাজ সে করেনি। পোস্টার তার বন্ধু ছিঁড়েছে। সে নয়। তাকে দয়া করে যেতে দেওয়া হোক। হাত জড়ো করে ক্ষমা ভিক্ষাও করছে সে। কিন্তু উত্তেজিত জনতা  কিশোরের কোন কথাই শুনতে বা মানতে নারাজ। তাকে ভরা রাস্তায় পাকিস্তানের পতাকার উপর প্রস্রাব করতে বাধ্য করা হয়েছে।    

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).