Ola: ইভি স্কুটারে বিশেষ ছাড় দিচ্ছে ওলা

ওলার তরফ থেকে এই অফার শুধু মাত্র ২ দিনের জন্য

Pic Credit (Twiter)

ওলার তরফ থেকে বিশেষ অফার গ্রাহকদের । নতুন ওলা এস ওয়ান বা এস ওয়ান প্রো কিনলেই মিলবে ছাড়। টুইটারে পোস্টের মাধ্যমে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।ওলা এস ওয়ানের ক্ষেত্রে থাকছে ১০ হাজার টাকার ছাড়, ওলা এস ওয়ান প্রো-র ক্ষেত্রে থাকছে ১২ হাজার টাকা অবধি ছাড়। এর পাশাপাশি ওলা কেয়ারের তরফে ৫০ শতাংশ ছাড়ের কথাও ঘোষনা করেছে ইভি স্কুটার তৈরীকারী এই সংস্থা।

ভারতের বাজারে ইভি গাড়ির চাহিদা ক্রমশই বাড়ছে। পেট্রলের গাড়ি ছেড়ে ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকছেন অনেকেই, তাদের আকৃষ্ট করতে এবার অফার ওলার তরফে।

তবে অফার শুধু মাত্র ২ দিনের জন্য। ১৮ এবং ১৯ এ ফ্রেবরুয়ারী পর্যন্ত থাকবে এই বিশেষ অফার।বর্তমানে ওলা এস ওয়ান প্রো-র দাম শুরু ১ লক্ষ ৪০ হাজার টাকা থেকে। অপরদিকে ওলা এস ওয়ানের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে।

ওলা এস ওয়ান প্রো পাওয়া যাবে বেশ কয়েকটি রঙ এ  যার মধ্যে রয়েছে পোর্সেলিন হোয়াইট, জেট ব্ল্যাক, মার্সমেলো, লিকুইড সিলভার, মিলেনিয়াল পিঙ্ক, অ্যান্থ্রাসাইট গ্রে,মিডনাইট ব্লু এবং ম্যাটে ব্ল্যাক। একবার চার্জে ১৭০ কিমি মাইলেজ দিতে সক্ষম ওলার এস ওয়ান প্রো।অপরদিকে ওলা এস ওয়ান মডেলটি একবার চার্জে ৯০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে বলে জানিয়েছে সংস্থা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement