Diwali 2020 Discounts on Cars: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন? দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে এই সংস্থাগুলি

দীপাবলি আলোর উৎসব। নানা রঙের আলপনা ও আলো দিয়ে বাড়ি সাজান অনেকে। তবে দীপাবলিতে অনেকে নতুন কিছু কেনাকাটা করেন। অনেককেই দেখা যায় দীপাবলিতে নতুন গাড়ি বা বাইক বা টিভি বা অন্য কিছু কিনতে। আর সেই কারণে গাড়ি নির্মাতা সংস্থাগুলি এই সময় অনেক ছাড়াও সুবিধা দেয়। এবারেও কয়েকটি সংস্থা নতুন গাড়ি কেনায় বিপুল ছাড় দিচ্ছে।

Diwali 2020 Discounts on Cars (Photo Credits: Maruti, Tata, Jeep)

দীপাবলি আলোর উৎসব। নানা রঙের আলপনা ও আলো দিয়ে বাড়ি সাজান অনেকে। তবে দীপাবলিতে অনেকে নতুন কিছু কেনাকাটা করেন। অনেককেই দেখা যায় দীপাবলিতে নতুন গাড়ি বা বাইক বা টিভি বা অন্য কিছু কিনতে। আর সেই কারণে গাড়ি নির্মাতা সংস্থাগুলি এই সময় অনেক ছাড়াও সুবিধা দেয়। এবারেও কয়েকটি সংস্থা নতুন গাড়ি কেনায় বিপুল ছাড় দিচ্ছে।

চলুন দেখে নেওয়া যাক কোন কম্পানি কোন গাড়ি ছাড় দিচ্ছে....

মহিন্দা দীপাবলিতে গাড়ি কেনায় ৩ লাখ টাকারও বেশি ছাড় দিচ্ছে। ২ লাখ ৪০ হাজার নতুন গাড়ি কেনায়, আর এক্সচেঞ্জ অফারে তারা ৫০ হাজার টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও ১৫ হাজার টাকা অতিরিক্ত ছাড়ও দিচ্ছে সংস্থাটি। SUV ছাড়াও XUV300, XUV500, বুলেরো, স্করপিও, KUV110 কিনলে এই ছাড় পাওয়া যাবে।

কিয়া মোটরস দীপাবলিতে নতুন গাডি কেনায় দারুন ছাড় দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই কম্পানিটি আড়াই লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Carnival MPV কেনায়। Limousine trim কেনায় ছাড় পাওয়া যাবে প্রায় ২ লাখ। এর সঙ্গে থাকছে ৩ বছরের মেইনটেনেন্স প্যাকেজ।

জিপ ইন্ডিয়াও দীপাবলিতে দারুন ছাড় দিচ্ছে। জনপ্রিয় Compass SUV-তে ১ লাখ ৮০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। থাকছে ক্যাস বেনিফিট ও এক্সচেঞ্জ বোনাস।

টাটাও দীপাবলিতে গ্রাহক টানতে নানা ছাড় দিচ্ছে। Harrier SUV কিনলে ৮০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকছে ২৫ হাজার টাকার ক্যাস বোনাস ও ৪০ হাজার টাকার এক্সচেঞ্জ স্কিম।

দীপাবলিতে ছাড় দিচ্ছে হন্ডাও। Civic Diesel কিনলে আড়াই লাখ টাকা ছাড় পাওয়া যাবে। যদিও পেট্রল গাড়ি কিনলে পাওয়া যাবে ১ লাখ টাকা ছাড়। এছাড়াও হন্ডার অন্য মডেল-jazz, WR-V, Amaze ও city গাড়ি কিনলেও ভালো ছাড় পাওয়া যাবে।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement