Pakistan: পাকিস্তানে গুলি করে খুন শিখ চিকিৎসককে, আতঙ্কে সংখ্যালঘুরা

পাকিস্তানের পেশোয়ারে প্রায় ১৫ হাজার শিখের বসবাস৷ যাঁদের মধ্যে বেশিরকভাগই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত৷ বাকিরা ওষুধের দোকান চালান৷ অন্য সম্প্রদায় ভুক্ত হওয়ায় জঙ্গিরাই সৎনাম সিংকে খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷

Gun (Photo Credit: PIXABAY)

পেশোয়ার, ৩০ সেপ্টেম্বর: আততায়ীর হাতে গুলিবিদ্ধ শিখ (Sikh) সম্প্রদায়ের এক চিকিৎসক৷ পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিম পেশোয়ারের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

পুলিশ সূত্রে খবর, উত্তর-পশ্চিম পেশোয়ারের (Peshawar) একজন গ্রামীণ চিকিৎসক সৎনাম সিং৷ বৃহস্পতিবার চেম্বারে থাকাকালীন আচমকাই সৎনামকে উদ্দেশ্য করে গুলি চালায় আততায়ীরা৷ পরপর চারবার গুলি চালানো হয় সৎনামকে লক্ষ্য করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশ পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়৷ কী কারণে সৎনাম সিংয়ের উপর আচমকা হামলা চালানো হয়, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে৷

পাকিস্তানে শিখ সম্প্রদায়ের একজন পরিচিত মুখ ছিলেন সৎনাম সিং৷ চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক কাজেও নামডাক ছিল তাঁর৷ ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায়৷

আরও পড়ুন: West Bengal: রাজ্যে ফের বাড়ল করোনা বিধি নিষেধের মেয়াদ, পুজোর রাতে ছাড়, জানাল নবান্ন

পাকিস্তানের পেশোয়ারে প্রায় ১৫ হাজার শিখের বসবাস৷ যাঁদের মধ্যে বেশিরকভাগই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত৷ বাকিরা ওষুধের দোকান চালান৷ অন্য সম্প্রদায় ভুক্ত হওয়ায় জঙ্গিরাই সৎনাম সিংকে খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷

প্রসঙ্গত ২০১৮ সালে চরণজিৎ সিং নামে আরও একজন শিখ সম্প্রদায়ের মানুষকে খুন করা হয় পেশোয়ারে৷ ২০২০ সালে খুন হন সংবাদ সঞ্চালক রবীন্দ্র সিং৷ ২০১৬ সালে তেহরিক-ইনসাফের সাংসদ সোরেন সিংকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয় পেশোয়ারে৷

২০১৭ সালের জনগণনা অনুযায়ী, পাকিস্তানে সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়েরর তকমা পান হিন্দুরা (Hindu)৷ দ্বিতীয় স্থানে রয়েছেন খ্রিস্টানরা৷ তৃতীয় স্থানে রয়েছেন শিখ এবং পার্শি সম্প্রদায়ের মানুষ৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement