Russia-Ukraine War: কানাডা, ইইউয়ের আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া, মস্কোর বিরুদ্ধে এককাট্টা পশ্চিমী বিশ্ব

এবার রাশিয়ার উফর চাপ বাড়াতে ফের নয়া পদক্ষেপ করা হল ইউরোপীয়ন ইউনিয়ন এবং কানাডার তরফে। যা নিয়ে ফের গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে।

Russia-Ukraine War: কানাডা, ইইউয়ের আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া, মস্কোর বিরুদ্ধে এককাট্টা পশ্চিমী বিশ্ব
Flight (Photo credits: Pixabay)

কিভ, ২৮ ফেব্রুয়ারি:  ইউরোপীয় ইউনিয়ন (EU)  এবং কানাডা (Canada) এবার কড়া পদক্ষেপ করল রাশিয়ার বিরুদ্ধে। এবার থেকে রাশিয়ার কোনও বিমান ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়। রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) হানাদারির কয়েকদিন পর এবার ফের কড়া পদক্ষেপ করা হল ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার তরফে। প্রসঙ্গত এর আগে রাশিয়ান ব্যাঙ্কগুলিকে নিষিদ্ধ করে পশ্চিমংর একাধিক দেশ। আমেরিকা (US) এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয় পুতিন সরকারের উপর। তা সত্ত্বেও ইউক্রেনে হানাদারি বন্ধ করেনি মস্কো।

এবার রাশিয়ার উফর চাপ বাড়াতে ফের নয়া পদক্ষেপ করা হল ইউরোপীয়ন ইউনিয়ন এবং কানাডার তরফে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: হাতে বন্দুক, রাশিয়ার হাত থেকে দেশকে যুদ্ধের ময়দানে প্রাক্তন মিস ইউক্রেন

এদিকে যুদ্ধ থামাতে উদ্যোগী রাশিয়া এবং ইউক্রেন দু পক্ষই। বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধি দল সোমবার পৌঁছেছেন। রাশিয়ার সঙ্গে কথা বলতেই বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন বলে কিভের তরফে জানানো হয়।

(The above story first appeared on LatestLY on Feb 28, 2022 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).