Pope Francis Funeral : ট্রাম্প থেকে জেলেনস্কি, ভ্যাটিকেনে ২ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে চলছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য

চোখের জল পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাচ্ছে ভ্যাটিক্যান সিটি (Vatican City)। আম জনতার হৃদয়ের পোপ ফ্রান্সিস (Pope Francis)-কে শেষ বিদায় জানাতে হাজির হয়েছেন ২ লক্ষাধিক মানুষ।

Pope Francis. (Photo Credits:X)

চোখের জল পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাচ্ছে ভ্যাটিক্যান সিটি (Vatican City)। আম জনতার হৃদয়ের পোপ ফ্রান্সিস (Pope Francis)-কে শেষ বিদায় জানাতে হাজির হয়েছেন ২ লক্ষাধিক মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পোপের শেষকৃত্যে উপস্থিত আছেন। ভ্য়াটিকানের নিয়ম-রীতি মেনে চলছে শেষকৃত্য। গত ২১ এপ্রিল, ঈস্টার সানডে-তে ৮৮ বছর বয়সে প্রয়াত হন আর্জেন্টিনার বাসিন্দা পোপ ফ্রান্সিস। স্ট্রোক ও হার্টফেলের কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে নিউমোনিয়া সেরে ফিরেছিলেন। মৃত্যুর পর তাঁর মৃতদেহ ভ্যাটিকেনে চার্চে শায়িত ছিল সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। গোটা বিশ্ব থষেকে দেড় লক্ষাধিক মানুষ পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস-কে শেষ বিদায়

সবার পছন্দের পোপ হয়ে উঠেছিলেন ফাদার ফ্রান্সিস

গোটা বিশ্বের ক্যাথলিক চার্চের প্রধান হয়েও একেবারে সাদামাটা জীবনযাপন করে পোপ ফ্রান্সিস সবার অনুপ্রেরণা হয়ে ওঠেন। কখনও ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা থেকে গাজায় যুদ্ধ বন্ধ করার দাবি, সাধারণ মানুষের হয়েই কথা বলেছিলেন পোপ ফ্রান্সিস। ট্রাম্প প্রশাসনের চাপ অগ্রাহ্য করেও অভিবাসীদের পাশে বার্তা দিয়েছেন, প্রকাশ্যে বলা শেষ কথায় গাজায় যুদ্ধ থামানোর কথা বলেছিলেন তিনি।

পরবর্তী পোপ বাছা হবে এবার

কয়েক দিনের মধ্যেই পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেওয়ার জন্য ভোটাভুটির প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী পোপ হওয়ার দৌড়ে এগিয়ে হাঙ্গেরির ৭২ বছরের কার্ডিনাল পিটার এর্দো, রিপাবলিক অপ কঙ্গোর কার্ডিনাল ফ্রাইদোলিন আমবঙ্গো সহ আরও পাঁচজন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement