Pahalgam Terror Attack: পাকিস্তানে আর বাজবে না ভারতীয় গান, নির্দেশিকা জারি করা হল রেডিয়ো স্টেশনগুলিতে

বিগত কয়েকদিনে ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। পহেলগামের হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে পাকিস্তানের।

বিগত কয়েকদিনে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। পহেলগামের হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে পাকিস্তানের। এই অভিযোগ তুলে বিশ্বের কাছে প্রতিনিয়ত অপমানিত করা হচ্ছে পাকিস্তানকে। এছাড়া কখনও সিন্ধু জলচুক্তি বাতিল, কখনও আবার পাকিস্তানের তরফ থেকে সিমলা চুক্তি বাতিল করে একে অপরকে সমস্যায় ফেলতে চাইছে। অতীতে উড়ি হামলা হোক বা পুলওয়ামার ঘটনা, যখনই পাকিস্তানের তরফ থেকে এভাবে জঙ্গি হামলা করা হয়, ততবারই দুই দেশের সাংস্কৃতিক জগতে এর ব্যাপক প্রভাব পড়ে। এবারেও পহেলগাম হামলার পর একই অবস্থায় বিনোদন জগতে।

পাকিস্তানে ভারতীয় গানের সম্প্রচার বন্ধ

সম্প্রতি ভারতের তরফ থেকে পাক তারকাদের সমস্ত জায়গা থেকে ব্যান করা হয়েছে। অন্যদিকে এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের তরফ থেকে স্থানীয় রেডিয়ো চ্যানেলগুলিতে জারি করা হল বিশেষ নির্দেশিকা। যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে আজ থেকে পাকিস্তানি রেডিয়োতে কোনওরকমের ভারতীয় গান চলবে না। আর কোনও সংস্থা যদি চালায়ও, তাহলে সেই সংস্থার বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ।

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, পহেলগাম জঙ্গি হামলার এক সপ্তাহের বেশি সময় পেড়িয়ে গিয়েছে। তবে এখনও পাকিস্তানকে এর সরাসরি কোনও জবাব দেয়নি ভারত। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে একাধিকবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে। যার ফলে ক্রমশ সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement