Joe Biden: পোষ্যর সঙ্গে খেলতে গিয়ে পায়ে চোট পেলেন জো বিডেন, এবার হাঁটতে লাগবে ওয়াকিং বুট
মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবার আগেই বিপত্তি। পোষ্যের সঙ্গে খেলতে গিয়ে পায়ের পাতায় চোট পেলেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বিডেন (Joe Biden)। চিকিৎসকেরা অবশ্য তাঁর চোটকে তত গুরুতর মনে করেননি। শনিবার চোট পেয়েছেন বাইডেন। সেদিনই তিনি অর্থোপেডিক্স দেখিয়েছেন। রবিবার বিকেলে তাঁর এ সংক্রান্ত মেডিক্যাল পরীক্ষা হয়। পায়ের পাতা স্ক্যান করা হয়। স্ক্যানে 'হেয়ারলাইন ফ্র্যাকচার' ধরা পড়ে তাঁর। হাঁটতে দৃশ্যতই অসুবিধা হচ্ছে বিডেনের। তিনি একটু খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটছেন বলেই খবর।
ওয়াশিংটন, ৩০ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবার আগেই বিপত্তি। পোষ্যের সঙ্গে খেলতে গিয়ে পায়ের পাতায় চোট পেলেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বিডেন (Joe Biden)। চিকিৎসকেরা অবশ্য তাঁর চোটকে তত গুরুতর মনে করেননি। শনিবার চোট পেয়েছেন বাইডেন। সেদিনই তিনি অর্থোপেডিক্স দেখিয়েছেন। রবিবার বিকেলে তাঁর এ সংক্রান্ত মেডিক্যাল পরীক্ষা হয়। পায়ের পাতা স্ক্যান করা হয়। স্ক্যানে 'হেয়ারলাইন ফ্র্যাকচার' ধরা পড়ে তাঁর। হাঁটতে দৃশ্যতই অসুবিধা হচ্ছে বিডেনের। তিনি একটু খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটছেন বলেই খবর। তবে ক্রাচ বা অন্য কোনও 'ওয়াকিং সাপোর্ট' এখনই লাগছে না তাঁর। তবে বেশ কিছুদিনের জন্য তাঁকে ওয়াকিং বুট পরতে হবে। আরও পড়ুন-Papa Bouba Diop Dies: ৪২-এই রুদ্ধ গতি, প্রয়াত সেনেগালের স্টার ফুটবলার পাপা বৌবা দিওপ
বিডেনের দুটি পোষ্য কুকুর আছে। তাদেরই একটির সঙ্গে খেলতে গিয়ে চোট পান তিনি। প্রসঙ্গত, বিডেন এর আগে নাকি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি পোষ্যদের নিয়েই হোয়াইট হাউসে যাবেন এবং পরে একটি বিড়াল পোষারও পরিকল্পনা আছে তাঁর। বেশ কিছুদিন হল, প্রেসিডেন্ট-ইলেক্টের বয়স নিয়ে একটু কানাঘুষো শোনা যাচ্ছিল। তাঁর বয়স ৭৮ বছর। জানুয়ারিতে তাঁর কর্মভার নেওয়ার কথা। যে বয়সে তিনি আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছেন, সেটা রেকর্ড। তবে তাঁর বয়স এবং এর সঙ্গে জড়িত ফিটনেস নিয়ে অন্যদের সন্দেহ তিনি উড়িয়েই দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর চিকিৎসকও জানিয়ে দিয়েছেন, বিডেন সম্পূর্ণ ফিট এবং দারুণ উজ্জীবিত। নতুন দায়িত্বভার গ্রহণের ক্ষেত্রে তাঁর উদ্দীপনা বা সামর্থ্যে কোনও খামতি নেই।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2020 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

